আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।তিনি আরও বলেন, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হব। সেখান থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে।বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় নরসিংদী পৌরসভা মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নরসিংদী শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, ২৪ সালের ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোঠা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছিলাম। মানুষের মুক্তির দাবিতে সেই আন্দোলন পর্যায়ক্রমে গণঅভ্যুত্থানে রূপ নিয়েছিল। আমরা দেখেছি ১ বছরে নানা ষড়যন্ত্র হয়েছে। নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি। নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি। আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই। আমরা কিছুই ভুলি নাই। আমরা কোনো দাবি থেকে সরে আসি নাই। আমরা সংগঠিত হচ্ছি। আমরা সংগঠিত হয়ে আপনাদের দাবি আদায় করে ছাড়ব।এনসিপির আহ্বায়ক বলেন, নরসিংদীতে যে গণঅভ্যুত্থান হয়েছিল, তার দাবির পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। সন্ত্রাস চাঁদাবাজমুক্ত বাংলাদেশের দাবিতে এখনো আমাদের রাজপথে নামতে হচ্ছে।তিনি বলেন, আমরা ৩ আগস্ট শহীদ মিনারে জড়ো হব। আমরা বিশ্বাস করি, নরসিংদীবাসী আসলেই আমরা শহীদ মিনার থেকে দাবি আদায় করতে পারব। নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মানুষ আসলেই ঢাকা ভরে যাবে।নরসিংদীর উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই উল্লেখ করে তিনি বলেন, এখানে ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজ রয়েছে। আমরা তাদের বিতাড়িত করব।সমাবেশের আগে বিকাল সোয়া ৫টার দিকে নরসিংদীর জেলাখানা মোড় থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও কেন্দ্রীয় নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি জেলখানা মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে  সমাবেশ স্থলে আসেন।এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় শহীদ প্রতিটি পরিবারের পাশে থাকার ঘোষণা দেন এনসিপি নেতারা। ওই সময় শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানান ও সার্বিক খোঁজখবর নেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সায়োরার তুষার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইয়াসমিন মিতু, দেলোয়ার আকন্দ সৌরভ, সাইফুল ইসলাম, ইমতিয়াজ জাহান বেলাল, রোবাট হোসেন, আব্দুল্লাহ আল ফয়সাল, উত্তরাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলীসহ জেলা উপজেলার কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীত নামবে কবে, জানাল আবহাওয়া অফিস
শীত নামবে কবে, জানাল আবহাওয়া অফিস

পঞ্জিকার পাতায় আজ নভেম্বর মাসের ২ তারিখ। আগামী ১০ নভেম্বর থেকেই দেশের উত্তরাঞ্চলে আগমন ঘটতে পারে শীতের। এরপর মাসের শেষ Read more

বাঁশখালীতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা!
বাঁশখালীতে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা!

প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রকাশ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলাকারী কালীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল Read more

আসিফ নজরুলের বাসভবনে ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার
আসিফ নজরুলের বাসভবনে ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার

আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি ‘ড্রোন’ পাওয়া গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল Read more

মিরসরাইয়ে দুই হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার
মিরসরাইয়ে দুই হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে দুই হাজার পিস ইয়াবাসহ বোরহান উদ্দিন নামের এক মাদক কারবারিকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।বুধবার (১০ ডিসেম্বর) উপজেলার Read more

টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…
টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…

প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পরে একমাত্র মেয়েকে (০৮) নিয়ে একাই থাকতেন চম্পা। অভাবের সংসারের গ্লানি টানছিলেন শ্রমিকের কাজ করে। খানিক Read more

যশোরে আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি 
যশোরে আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি 

যশোরে আদালত থেকে হাজত খানায় নেয়ার পথে হত্যা মামলার আসামি জুয়েল খান হ্যান্ডকাপসহ পালিয়েছে। রোববার (১৮ মে) বিকেলে জেলা দায়রা জজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন