২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস সামনে রেখে নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, অলিম্পিকের সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করতে গঠিত হয়েছে একটি নতুন টাস্ক ফোর্স, যার নেতৃত্বে থাকবেন ট্রাম্প নিজেই।মঙ্গলবার (৫ আগস্ট) এক নির্বাহী আদেশে এই টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, ‘অলিম্পিকের মতো একটি আন্তর্জাতিক আয়োজন যেন নিরাপদ ও সফলভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে আমরা সম্ভাব্য সব প্রস্তুতি নিচ্ছি।’  পাশাপাশি তিনি জাতীয় নিরাপত্তা বাহিনী বা ন্যাশনাল গার্ড মোতায়েনের কথাও উল্লেখ করেন। টাস্ক ফোর্সের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রিপাবলিকান দলের নেতারা আশা করছেন, এই উদ্যোগ অলিম্পিক আয়োজনের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় একটি ইতিবাচক প্রভাব ফেলবে।তবে বিষয়টি কেবল ক্রীড়াঙ্গনের নয়, এর রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে। লস অ্যাঞ্জেলেস একটি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহর, যেখানে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আগেও বিক্ষোভ হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘটেছে সংঘর্ষ। গত জুনে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের মতের বিরুদ্ধেও সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলেন ট্রাম্প। সে সময় তার বক্তব্য ছিল, ফেডারেল অভিবাসন নীতির বিরুদ্ধে সহিংস প্রতিবাদ রুখতেই এই পদক্ষেপ জরুরি ছিল।অলিম্পিক ঘিরে এই টাস্ক ফোর্স গঠনের উদ্যোগকে অবশ্য স্বাগত জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক আয়োজক কমিটির চেয়ারম্যান কেসি ওয়াসারম্যান। ট্রাম্পের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি ১৯৮৪ সালের অলিম্পিকে ব্যবহৃত স্বর্ণ, রূপা ও ব্রোঞ্জ পদকের প্রতীকী প্রদর্শন করেন এবং প্রেসিডেন্টকে ২০২৮ সালের অলিম্পিক মশাল বহনের আমন্ত্রণ জানান।প্রসঙ্গত, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক হবে শহরটির ইতিহাসে তৃতীয়বারের মতো গেমস আয়োজন। এর আগে ১৯৩২ এবং ১৯৮৪ সালে অলিম্পিক হয়েছিল এই শহরে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শায়েস্তাগঞ্জে ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা বুলবুল খান গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা বুলবুল খান গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলবুল খানকে (৪৮) গ্রেফতার Read more

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতি
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতি

ইরান ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় মাধ্যমে। এরপরই বুধবার (২৫ Read more

হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা
হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ ক্ষেত্রে হজ এজেন্সি এবং এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ Read more

দেশে ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় সারাদেশে ৬৩৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার Read more

সিভিল সার্জন সম্মেলন আগামী ১২-১৩ মে
সিভিল সার্জন সম্মেলন আগামী ১২-১৩ মে

দেশব্যাপী স্বাস্থ্যখাতের উন্নয়ন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে দেশের ৬৪ জেলার সিভিল সার্জনদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে সিভিল সার্জন সম্মেলন Read more

হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন গ্রেফতার
হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন গ্রেফতার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন