ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফিরল শামিম হোসেন (১৬) নামে এক কিশোর। বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই কিশোরকে হস্তান্তর করে বলে জানান বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন। ফেরত আসা শামিম হোসেন জামালপুর জেলার ইন্তাজ আলীর ছেলে। ফেরত আসা শামিম হোসেন বলেন, ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারী দালালদের মাধ্যমে রাতের আধারে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যায়। এরপর ভারতের জম্মু ও কাশ্মীর এলাকায় অবস্থানকালে ২০২৪ সালের ৩ এপ্রিল পুলিশের তাকে আটক করে। এরপর তাকে কাশ্মীর বয়েজ শেল্টার হোমে রাখা হয়। সেখান প্রায় ২০ মাস থাকার পর দেশে ফেরত পাঠায়।বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন, ফেরত আসা কিশোরকে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠন রাইটস যশোর তাকে গ্রহন করবেন।রাইটস যশোরের এরিয়া কোয়াডিনেটর সফিকুর রহমান বলেন, ফেরত আসা কিশোরকে পোর্ট থানা থেকে তাদের হেফাজতে নিয়েছেন। তাকে পরিবারের সাথে যোগাযোগ করে সেখানে পৌছে দেওয়া হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্নীতির খবর প্রকাশ করে জীবন দিতে হয়েছে সাগর-রুনিকে: মোশাররফ
দুর্নীতির খবর প্রকাশ করে জীবন দিতে হয়েছে সাগর-রুনিকে: মোশাররফ

কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন বলেছেন, আমরা যেমন আয়না দেখে আমাদের চেহারা ও   নিজেকে ঠিক রাখি Read more

নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ আসলে কার? জনমনে প্রশ্ন!
নরসিংদীর প্রথম শহীদ তাহমিদ আসলে কার? জনমনে প্রশ্ন!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নরসিংদীর প্রথম শহীদ কিশোর তাহমিদ ভূঁইয়াকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাটানি। নিজের দলের কর্মী Read more

আমতলীতে সাবেক স্বামীকে খুনের চেষ্টায় কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ গ্রেপ্তার ৪
আমতলীতে সাবেক স্বামীকে খুনের চেষ্টায় কিশোর গ্যাং ভাড়া, স্ত্রীসহ গ্রেপ্তার ৪

বরগুনার আমতলীতে সাবেক স্বামী ফরহাদ ইসলাম জয়কে হত্যার উদ্দেশ্যে কিশোর গ্যাং ভাড়া করার অভিযোগে তালাকপ্রাপ্ত স্ত্রী লাইজু বেগমসহ চারজনকে গ্রেপ্তার Read more

আ.লীগের প্রভাবশালী সাবেক ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেপ্তার
আ.লীগের প্রভাবশালী সাবেক ৭ মন্ত্রী-এমপি নতুন মামলায় গ্রেপ্তার

জুলাই আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইনমন্ত্রী Read more

ইসরাইলি আগ্রাসনের মধ্যেই কুরআনে হাফেজ হলেন ৫০০ ফিলিস্তিনি
ইসরাইলি আগ্রাসনের মধ্যেই কুরআনে হাফেজ হলেন ৫০০ ফিলিস্তিনি

ইসরাইলের আগ্রাসনের মধ্যেই গাজা উপত্যকায় ৫০০ ফিলিস্তিনি পবিত্র কুরআন মুখস্ত করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গাজা সিটির আল-শাতি শরণার্থী শিবিরে এক Read more

নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত’ ধারার বৈধতা নিয়ে রিট খারিজ
নারী সংস্কার কমিশনের ‘বিতর্কিত’ ধারার বৈধতা নিয়ে রিট খারিজ

নারী সংস্কার কমিশনের সুপারিশের কয়েকটি বিতর্কিত ধারার বৈধত্যা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ মে) বিচারপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন