শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা নদীর ডান তীরজুড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিপুল পরিমাণ জিও ব্যাগ ফেলেও ভাঙন রোধে কার্যকর কোনো স্থায়ী সমাধান করতে পারছে না। বর্ষা মৌসুমে নদীর প্রবল স্রোত এবং মাটির ধসের কারণে একের পর এক বসতভিটা, ব্যবসাপ্রতিষ্ঠান ও সড়ক চলে যাচ্ছে নদীগর্ভে।পাউবো সূত্র জানায়, চলতি বছরের ৯ জুন থেকে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৪০ হাজার জিও ব্যাগ নদীতে ফেলা হয়েছে। এরপরও জুলাই মাসেই প্রায় ৭০০ মিটার বাঁধ পদ্মায় বিলীন হয়ে গেছে। এতে ৫০টি বসতঘর ও ৩৩টি দোকানপাট নদীতে তলিয়ে গেছে। ভাঙনের আতঙ্কে ৭০টি পরিবার ঘরবাড়ি সরিয়ে নিয়েছে, আর সরাসরি হুমকির মুখে রয়েছে জাজিরার তিনটি গ্রামের ৬০০টি পরিবার।গত এক সপ্তাহে নাওডোবা ইউনিয়নের মাঝিরঘাট এলাকায় আবারও নতুন করে ভাঙন দেখা দিয়েছে। অল্প ক’দিনেই আরও ১০০ মিটার বাঁধ নদীতে বিলীন হয়ে গেছে। বিলীন হয়েছে ১০টি বাড়িঘর। জিও ব্যাগ ও জিও টিউব ফেলার কাজ শুরু হলেও প্রবল পানির চাপ ও টানা বৃষ্টিতে তা বাধাগ্রস্ত হচ্ছে।ভাঙন নতুন নয়। ২০২২ সালের ৩ নভেম্বর এই মাঝিরঘাট এলাকাতেই প্রথম বড় ধরনের ধস নামে। তখন ১৫ দিনের মধ্যে ১০০ মিটার বাঁধ ধসে পড়ে এবং কংক্রিটের সিসি ব্লকও ভেঙে পড়ে। ফাটল ধরে আশপাশে। এরপর ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে সংস্কারকাজ করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু দীর্ঘমেয়াদি কোনো প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় গত দুই মাসেই সাতবার ভেঙেছে এ বাঁধ।জানা গেছে, পদ্মার এই অংশের শুরু শরীয়তপুরের নাওডোবা এলাকা থেকে। এখানেই নির্মিত হয়েছে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত। মাত্র ৫০০ মিটার দূরেই রয়েছে সেতুর সার্ভিস এরিয়া-২, সেনানিবাস, পদ্মা সেতু দক্ষিণ থানা ও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই ভাঙন এভাবে চলতে থাকলে এসব অবকাঠামোও হুমকির মুখে পড়তে পারে।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর আগে পদ্মা সেতু থেকে ভাটির দিকে দুই কিলোমিটার এলাকায় ১১০ কোটি টাকা ব্যয়ে তীর রক্ষা বাঁধ নির্মাণ করেছিল। কিন্তু সেই বাঁধের সঙ্গেই সংযুক্ত নদী শাসনের বাঁধেও এখন ভাঙন দেখা দিচ্ছে।পাউবো ও সেতু কর্তৃপক্ষের একটি যৌথ জরিপে দেখা গেছে, জিরো পয়েন্ট থেকে এক কিলোমিটার এলাকায় নদীর গভীরতা অনেক বেড়েছে, এবং তলদেশ থেকে মাটি সরে যাচ্ছে। বাকি এক কিলোমিটারেও নদী ভাঙনের একদম কাছাকাছি চলে এসেছে, এবং সেখানে বাঁধের নিচ থেকে মাটি ধসে নদীতে পড়ছে।এমন অবস্থায় গত মে মাসে জিরো পয়েন্ট এলাকায় ৩৩ হাজার বালুভর্তি জিও ব্যাগ ফেলে তড়িঘড়ি করে মেরামতকাজ শুরু করে পাউবো।পাউবোর উপসহকারী প্রকৌশলী সুমন চন্দ্র বণিক বলেন, ‘পদ্মার প্রবল স্রোতের কারণে ভাঙন ঠেকানো কঠিন হয়ে পড়ছে। চর জেগে ওঠার কিছু উপসর্গ দেখা গেলেও পুরোপুরি ভাঙন থামেনি। তবে জিও ব্যাগ ফেলার ফলে কিছুটা গতি কমেছে।’পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক হাসান বলেন, ‘জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিও টিউব ডাম্পিং কার্যক্রম চালু আছে। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই আমরা কার্যকর স্থায়ী সমাধানে যেতে পারব।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টা ইতালি পৌঁছেছেন
প্রধান উপদেষ্টা ইতালি পৌঁছেছেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত বার্ষিক বিশ্ব খাদ্য ফোরামে যোগ দিতে Read more

ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ও প্রযুক্তি ইউনিটের আবেদন শেষ কাল
ঢাবি অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি ও প্রযুক্তি ইউনিটের আবেদন শেষ কাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে উপাদানকল্প কলেজের গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ও প্রযুক্তি ইউনিটে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা শেষ হচ্ছে Read more

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন। এ Read more

শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দিলেন
শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দিলেন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। বিস্তারিত আসছে....এফএস

ফের ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান
ফের ভূমিকম্পে কাঁপলো আফগানিস্তান

আফগানিস্তানে শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় সময় ভোরে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) এ তথ্য Read more

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে। সোমবার (০৭ জুলাই) সকালে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন