ডান পায়ে চিড় ধরা পড়ায় শেষ টেস্টে ভারতের স্কোয়াডে যে ঋষভ পান্ত থাকছেন না, তা জানা ছিল আগেই। ম্যানচেস্টার টেস্টে দলের প্রয়োজনে ব্যাট করতে নামতে পারেন বলে আনুষ্ঠানিক ঘোষণা আগে দেওয়া হয়নি। জয়ের সমান ড্রয়ের পর এবার দেশে ফিরে যাচ্ছেন পান্ত। শেষ টেস্টের জন্য তার বদলি হিসেবে স্কোয়াডে যোগ দেবেন এন জগদিশান।ম্যানচেস্টার টেস্ট শেষ হওয়ার পরই ভারতীয় নির্বাচকরা আনুষ্ঠানিকভাবে পান্তের বদলি হিসেবে তামিলনাড়ুর উইকেটরক্ষক-ব্যাটার এন জগদিশানের নাম জানান। ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় দিনে ব্যাট করার সময় ক্রিস ওকসের বলে রিভার্স স্কুপ করতে গিয়ে বুটে আঘাত পান পান্ত। এরপর তিনি আর খেলতে পারেননি। সেদিন সন্ধ্যায় স্ক্যান পরীক্ষায় ফ্র্যাকশ্চার নিশ্চিত করা হয়। এই চোটের ফলে পান্তকে অন্তত ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। চোট গুরুতর হওয়া সত্ত্বেও পান্ত পরের দিন তার ইনিংস পুনরায় শুরু করেন। এমনকি আউট হওয়ার আগে ফিফটিও করেন। শুধু দাঁড়িয়ে থেকে হলেও দলে অবদান রাখতে  চেয়েছিলেন তিনি। ভারতের দ্বিতীয় ইনিংসে সতীর্থদের দৃঢ়তায় তাকে ব্যাটিং করতে হয়নি।ম্যানচেস্টারে ড্রয়ের পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর পান্তের প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘পান্তের জন্য যত প্রশংসাই করা হোক না কেন তা যথেষ্ট নয়, বিশেষ করে ভাঙা পা নিয়ে ব্যাটিং করা। অতীতে খুব বেশি লোক এমনটা করেনি। যত প্রশংসাই করা হোক না কেন- আমি এখানে বসে ঘণ্টার পর ঘণ্টা এটা নিয়ে কথা বলতে পারি।’তিনি আরও বলেন, ‘আমি মনে করি ভবিষ্যতের প্রজন্ম এ নিয়ে কথা বলবে। এটা দুর্ভাগ্যজনক কারণ সে যে ফর্মে ছিল। তবে আবারও, সে টেস্ট দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আমি আশা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং দ্রুত ফিরে আসবে।’চতুর্থ টেস্টের আগে ভারতের আকাশ দীপ (কুঁচকিতে), আর্শদীপ সিং (আঙুলে) এবং নিতিশ রেড্ডি (হাঁটুতে) চোট পান। নিতিশকে সিরিজ থেকে বাদ দেওয়া হলেও আকাশ এবং আর্শদীপ দুজনই লন্ডনে সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য প্রস্তুত আছেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে ডেঙ্গুতে নারীসহ ২ জনের মৃত্যু
চট্টগ্রামে ডেঙ্গুতে নারীসহ ২ জনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (০৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এছাড়া Read more

ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরতে পারেন যেসব স্থানে
ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরতে পারেন যেসব স্থানে

রাজধানীর কর্মজীবীদের জন্য সময় হাতে নিয়ে দূরে কোথাও ভ্রমণে যাওয়া প্রায় অসম্ভবই বলা চলে। নাগরিক জীবনে ব্যস্ততার কারণে অনেকে প্রয়োজনীয় Read more

৮ দফায় বাড়ার পর অবশেষে কমলো সোনার দাম
৮ দফায় বাড়ার পর অবশেষে কমলো সোনার দাম

টানা ৮ দফায় বাড়ানোর পর অবশেষে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমিয়ে Read more

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৫৮

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও Read more

ববিতে বিজয় দিবস যথাযথভাবে উদযাপন না হওয়ার অভিযোগ ছাত্রদলের
ববিতে বিজয় দিবস যথাযথভাবে উদযাপন না হওয়ার অভিযোগ ছাত্রদলের

৫৫তম মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন না হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও Read more

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের পর বৃষ্টির হানা
ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের পর বৃষ্টির হানা

কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে সেই সিদ্ধান্ত তেমন ফলপ্রসূ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন