কক্সবাজারের টেকনাফে পুলিশ সদস্যরা ধৃত এক মাদক কারবারির পেটের ভিতর থেকে প্রায় দুই হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।তথ্য সুত্রে জানা যায়, শনিবার (০৫ এপ্রিল) টেকনাফ মডেল থানার আওতাধীন থানাধীন বাহারছড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যরা হোয়াইক্যং ঢালা সড়কের চেকপোস্টে প্রতিদিনের ন্যায় যাত্রীবাহী গাড়িতে তল্লাশি অভিযান করার সময় সিএনজি গাড়িতে থাকা এক যাত্রীর স্বন্দেহ জনক আচরণ উপলব্ধি করতে পেরে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়।একপর্যায়ে সে স্বীকার করে তার পেটের ভেতরে ইয়াবা রয়েছে। এরপর পায়খানা করানোর মাধ্যমে বিশেষ কায়দায় গিলে ফেলা কালো রঙের ইয়াবাভর্তী ছোট ছোট বেশ কয়েকটি পোটলা থেকে গননা করে ১৯৫০ পিস ইয়াবা পাওয়া যায়।এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফে মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান ধৃত মাদক কারবারি হচ্ছে হোয়াইক্যং ইউনিয়নের অন্তর্গত রোহিঙ্গাকাটা এলাকার বাসিন্দা আব্দুর শুক্কুরের পুত্র জুয়েল মিয়া। ধৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার পর পরবর্তী আইনি কার্যক্রম শেষ করার জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদিতে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা মাইনাসে নামার আভাস
সৌদিতে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা মাইনাসে নামার আভাস

সৌদি আরবের প্রায় সব এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি (এনসিএম)  এক পূর্বাভাসে জানিয়েছে, শিগগিরই Read more

রাণীনগরে চরমপন্থীদের কোটি টাকার প্রকল্প এখন ভূতের বাড়ি
রাণীনগরে চরমপন্থীদের কোটি টাকার প্রকল্প এখন ভূতের বাড়ি

নওগাঁর রাণীনগরে চরমপন্থীদের পূর্নবাসনের লক্ষ্যে ১ কোটি ৭৫লাখ টাকার দুটি প্রকল্প বর্তমানে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। গত ২০২৪ সালের আন্দোলনের Read more

সারাদেশে ১০ মাসে গ্রেপ্তার সাড়ে ৭ হাজার: র‍্যাব
সারাদেশে ১০ মাসে গ্রেপ্তার সাড়ে ৭ হাজার: র‍্যাব

দেশে রাজনৈতিক পালাবদলের পর গত ১০ মাসে বিভিন্ন অপরাধে প্রায় সাড়ে সাত হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড Read more

চাঁদপুরে ব্যবসায়ীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা
চাঁদপুরে ব্যবসায়ীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময় সভা

চাঁদপুরে ব্যবসায়ীদের সুরক্ষা ও ব্যবসাবান্ধব পরিবেশ বজায় রাখতে জেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় Read more

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার
পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার

গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার।এসব কর্মকর্তাদের Read more

মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ

‎‎মাত্র ছয় মাসের মধ্যেই পুরো ৩০ পারা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে হাফেজে কোরআনের মর্যাদা অর্জন করেছে ১১ বছর বয়সী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন