ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর খেলা চলছে। এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা সফল হতে দেবেন না বলে হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (২৯ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক স্ট্যাটাসে এমন হুঁশিয়ারি দেন তিনি।স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি ১১ মার্চ প্রকাশ করে দিই। সেই প্ল্যান ভেস্তে গেলেও ওরা থামেনি। সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে।হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন, ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। এখন যদি আমরা নুরুল হক নূরের ওপর এই ন্যক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি, তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে। নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু
বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে: দুদু

বিএনপি ‘না’ ভোটে গেলে গণভোট অর্থহীন হবে। ফলে গণভোটের রায় নিয়ে নতুন সংকট তৈরি হবে। এজন্য গণভোটের বিষয়টি বাস্তবিক অর্থে Read more

রাতে দেখা যাবে ‘ব্লাড মুন’ ও দুই উজ্জ্বল গ্রহ
রাতে দেখা যাবে ‘ব্লাড মুন’ ও দুই উজ্জ্বল গ্রহ

আজ রাতেই আকাশে দেখা যাবে এক অনন্য মহাজাগতিক দৃশ্য। পূর্ণিমার চাঁদে পড়বে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর সেই মুহূর্তে রক্তিম চাঁদের আশপাশে Read more

যেকোনো শত্রুকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি
যেকোনো শত্রুকে গুঁড়িয়ে দিতে প্রস্তুত ইরান: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, যেকোনো শত্রুকে পরাজিত করতে এবং তাদের আত্মসমর্পণে বাধ্য করতে পুরোপুরি প্রস্তুত। ১৯৮০-এর Read more

যে সকল ব্যায়ামে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি
যে সকল ব্যায়ামে কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট। এই অঙ্গটি দেহের প্রতিটি প্রান্তে অক্সিজেন ও পুষ্টি সমৃদ্ধ রক্ত পৌঁছে দেয়। তবে আমাদের জীবনধারা হার্টের গভীর প্রভাব ফেলে। Read more

কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের কারণে মঙ্গলবার (৬ জানুয়ারি) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ Read more

টানটান উত্তেজনায় জিতল বাংলাদেশ, সিরিজে সমতা
টানটান উত্তেজনায় জিতল বাংলাদেশ, সিরিজে সমতা

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষের রোমাঞ্চে রুদ্ধশ্বাস এক জয় তুলে নিয়েছে টাইগাররা। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন