গাজীপুরের টঙ্গীতে বলাকা বাসের চাপায় শাহিদা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিম থানাধীন ৫৫ নম্বর ওয়ার্ডের মাছিমপুর স্টেশন রোড বিআরটি প্রকল্পের ঢালে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, নিহত শাহিদা বেগম ভিক্ষাবৃত্তি করতেন। তিনি ভোলার লালমোহন থানার মাদ্রাসা বাজার এলাকার মৃত শাহাবুদ্দিনের মেয়ে ও জলিলের স্ত্রী। বর্তমানে তিনি ঢাকার ফাইদাবাদ এলাকায় বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, শাহিদা বেগম তার স্বামীর সঙ্গে বিআরটি প্রকল্পের ঢাল বেয়ে নিচে নামছিলেন। এ সময় ঢাকা থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো- ব ১৫-১৮১৯) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. মোজাম্মেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং বলাকা পরিবহনের বাসটি জব্দ করেন। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই
যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

যশোরে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইযশোরের চালক সোহাগ হোসেন (২৫) কে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় Read more

আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান

বাংলাদেশ এবং পাকিস্তান নারী ক্রিকেট দল বিকাল সাড়ে ৩টায় মুখোমুখি হচ্ছে। নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে নিগার সুলতানার নেতৃত্বাধীন দলের প্রতিপক্ষ Read more

কিশোরগঞ্জে ভারতীয় চকলেটসহ আটক ৩
কিশোরগঞ্জে ভারতীয় চকলেটসহ আটক ৩

কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাটালের মোড় এলাকা থেকে মাইক্রোবাস ভর্তি শুল্ক ফাঁকি প্রায় ২৫ বস্তা ইন্ডিয়ান চকলেটসহ তিনজনকে Read more

সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার
সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিজ বাসা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আমির শেখ (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার Read more

আবারও লাগামহীন নিত্যপণ্যের বাজার
আবারও লাগামহীন নিত্যপণ্যের বাজার

বাজারে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বেড়েছে। অধিকাংশ সবজির দাম এখন ৮০ টাকার ওপরে। সবজির দাম চড়া থাকায় অস্বস্তি বেড়েছে Read more

গাজায় অভিযান আরও তীব্র করার ঘোষণা নেতানিয়াহুর
গাজায় অভিযান আরও তীব্র করার ঘোষণা নেতানিয়াহুর

ইসরাইলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর গাজা উপত্যকায় সামরিক অভিযান আরও জোরালো করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন