রাজধানীর মহাখালীর আমতলীতে একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আমতলীর গুলশান পেট্রোল পাম্পে এই ঘটনা ঘটে।এই ঘটনায় দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনিস্টিটিউটে নেয়া হয়েছে। তারা হলেন, স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮), খাইরুল (২৮), মাসুদুর রহমান (৪৪), আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।জানা গেছে, মঙ্গলবার দুপুরে ফিলিং স্টেশনের রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, মহাখালী এলাকা থেকে সাতজনকে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। দগ্ধের পরিমাণ জানতে কিছুটা সময় লাগবে।ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের মুখপাত্র তালহা বিন জসিম বলেন, এখন পর্যন্ত এ ধরনের দুর্ঘটনার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাধিক পুষ্টিগুণে ভরপুর ঢ্যাঁড়শ
একাধিক পুষ্টিগুণে ভরপুর ঢ্যাঁড়শ

বর্ষাকালে বাজারে প্রচুর পরিমাণে ঢ্যাঁড়শ পাওয়া যায়। অতি পরিচিত সবজিটি অনেকে ভেন্ডি বা ভিন্ডি বলেও চেনেন। ঢ্যাঁড়শ বা ভেন্ডি যে Read more

আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত: ফজলুর রহমান
আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত: ফজলুর রহমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, 'আমার নাম শুনলে রাজাকাররা ভয়ে পালিয়ে যেত। সেই রাজাকারের বাচ্চারা এখন Read more

ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শবনম ফারিয়া
ছবি পোস্ট করে কটাক্ষের শিকার শবনম ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি ঘরোয়াভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তানজিম তৈয়বের সঙ্গে। চলতি বছরের শেষে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করার পরিকল্পনা Read more

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় উপকূলে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ভূমিকম্প Read more

যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে
যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। এখন যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল হামলা চালায় তাহলে Read more

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় মুম্বাইতেই এগোচ্ছে কিং
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় মুম্বাইতেই এগোচ্ছে কিং

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এবার প্রভাব পড়ল বলিউডের মেগা প্রজেক্ট ‘কিং’-এর ওপর। নিরাপত্তার কথা মাথায় রেখে দুবাইয়ের পূর্বনির্ধারিত শুটিং বাতিল করেছেন নির্মাতারা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন