চট্টগ্রামের আনোয়ারা থানার হাজতে বসে মোবাইল ব্যবহার করছেন ‘জালাল উদ্দিন শাহ’ ওরফে ইয়াবা জালাল। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় থানার ভেতরে আসামিদের ‘বিশেষ সুবিধা’ নিয়ে উঠেছে নানা প্রশ্ন।বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার পারকি বাজার এলাকা থেকে মো. জালাল উদ্দিন (৪৫) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে আনোয়ারা থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতারকৃত জালাল উদ্দিন উপজেলার দুধকুমড়া গ্রামের শেখ মোহাম্মদ শাহ’র ছেলে। তাকে হাজতে রাখার পরপরই তার মোবাইল ব্যবহারের একটি ছবি ভাইরাল হয়।সূত্র জানায়, ওই সময় থানায় দায়িত্বে থাকা অফিসার কবির তাকে মোবাইল ব্যবহারে সহায়তা করেন। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতনদের নজরে আসলে জালালকে সরিয়ে অন্য একটি হাজতে স্থানান্তর করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন, ‘সাধারণ আসামিদের এ ধরনের সুবিধা দেওয়া হয় না। যারা পান, তারা উপরের অনুমতি নিয়েই এসব সুবিধা ভোগ করেন।’এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসার কবির প্রথমে বলেন, ‘আমি দিনের বেলায় ডিউটিতে ছিলাম, আপনি অন্য ডিউটি অফিসারের সঙ্গে কথা বলুন।’ পরে তিনি জানান, ‘আমার সামনে আসামি মোবাইল ব্যবহার করেনি। তাকে এনেছে এসআই সাদ্দাম, তাকেই জিজ্ঞেস করুন।’স্থানীয় লোকজনের ভাষ্যমতে, থানায় অর্থের বিনিময়ে আসামিদের সঙ্গে স্বজনদের দেখা-সাক্ষাৎ, মোবাইলে কথা বলা, এমনকি মুখরোচক খাবারের ব্যবস্থাও করা হয়।এদিকে আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, ‘গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। হাজতে বসে মোবাইল ব্যবহারের বিষয়ে আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’জানা গেছে, গ্রেফতারকৃত জালাল উদ্দিন স্থানীয় যুবলীগ নেতা। তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকেও একটি মামলা রয়েছে তার বিরুদ্ধে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজের প্রথম পুরস্কার বাবাকে নয়, মাকে উৎসর্গ করলেন আরিয়ান
নিজের প্রথম পুরস্কার বাবাকে নয়, মাকে উৎসর্গ করলেন আরিয়ান

সদ্য অনুষ্ঠিত একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জীবনের প্রথম পরিচালকের পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রে উঠে এলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। Read more

রাতারাতি পুকুরে গিয়ে দাঁড়াল কাঁঠাল গাছ, কৌতূহলে এলাকাবাসী
রাতারাতি পুকুরে গিয়ে দাঁড়াল কাঁঠাল গাছ, কৌতূহলে এলাকাবাসী

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়াদী ইউনিয়নের মাইজারচর গ্রাম। গত কয়েকদিন আগেও একটি কাঁঠাল গাছ ছিল রাস্তার পাশে। কিন্তু রাতারাতি এটি অন্তত Read more

আপত্তিকর মেসেজ দেয়ায় চলাচলের পথে বাঁশের বেড়া
আপত্তিকর মেসেজ দেয়ায় চলাচলের পথে বাঁশের বেড়া

সিঙ্গাপুর প্রবাস থেকে মেয়ের মোবাইলে কুপ্রস্তাব দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের কলহের জেরে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে আটকে Read more

রাকসু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে শতাধিক ইস্পাতের ব্যালট বাক্স
রাকসু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে শতাধিক ইস্পাতের ব্যালট বাক্স

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদ করতে তৈরি করা হচ্ছে ১০২টি ইস্পাতের ব্যালট বাক্স। Read more

বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আসিফ নজরুল
বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আসিফ নজরুল

বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে। সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা Read more

পটুয়াখালীতে নিজেকে ইমাম মাহাদী দাবি! গ্রেফতার মাদ্রাসা শিক্ষক
পটুয়াখালীতে নিজেকে ইমাম মাহাদী দাবি! গ্রেফতার মাদ্রাসা শিক্ষক

পটুয়াখালীর গলাচিপায় নিজেকে ‘ইমাম মাহাদী’ দাবি করায় হাবিবুর রহমান (৩৭) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন