দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশের টানেলকে অলাভজনক প্রকল্প থেকে লাভজনক ও টেকসই করতে আশপাশের এলাকাগুলোকে সিটি করপোরেশনের আওতায় আনতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, টানেলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, এতে নগরের অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে আনোয়ারার বোয়ালিয়া বায়তুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘টানেল এখন লোকসান গুনছে। এটা লাভজনক করতে চাইলে আশপাশের অঞ্চলগুলোর নগরায়ণ নিশ্চিত করতে হবে। পরিকল্পিত সিটি করপোরেশন সম্প্রসারণ ছাড়া এই বিশাল প্রকল্পকে কাজে লাগানো সম্ভব নয়।’তিনি আরও বলেন, ‘আনোয়ারা দীর্ঘদিন ধরে বিএনপির ঘাঁটি। গত ১৬ বছরে বৈষম্যের কারণে এ অঞ্চলের উন্নয়ন হয়নি। কিন্তু আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এখানে ব্যাপক উন্নয়ন হবে, কর্ণফুলী টানেল হবে দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি।’অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম বলেন, ‘আনোয়ারা শুধু রাজনৈতিকভাবেই নয়, অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ এলাকা। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আমরা দক্ষিণ চট্টগ্রামকে দেশের অর্থনীতির নতুন শক্তিতে রূপান্তর করব।’এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এম মনজুর উদ্দিন চৌধুরী, বরুমচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, দক্ষিণ জেলা যুবদল সভাপতি মোহাম্মদ শাহাজাহান, ভিপি মোজাম্মেল, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, হাসান চৌধুরী, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, সাইফুল ইসলাম, শাহওয়াজ জামাল নিজাম সনি, আব্দুল গফুর, নুর আলী, যুবদল সদস্য সচিব ফারুক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ” ভর্তি পরীক্ষা
টাঙ্গাইলে “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ” ভর্তি পরীক্ষা

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সারাদেশের ন্যায় একযোগে টাঙ্গাইলেও "ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ" ৪র্থ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল Read more

হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক

উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে। এ Read more

বোরকা পরে সন্তানদের নিয়ে হাসপাতালে পরীমনি
বোরকা পরে সন্তানদের নিয়ে হাসপাতালে পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। বর্তমানে তিনি একাধারে ক্যারিয়ারের কাজ ও মা হিসেবে দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। মাতৃত্বকালীন বিরতির পর Read more

ভারত যে কারণে হামলার নাম দিলো ‘অপারেশন সিঁদুর’
ভারত যে কারণে হামলার নাম দিলো ‘অপারেশন সিঁদুর’

পাকিস্তানের আজাদ-কাশ্মিরসহ দেশটির কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার মধ্যরাতে দেশটির মোট ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের Read more

সড়কপথে গাজা অভিমুখে রওনা দিয়েছেন শত শত অধিকারকর্মী
সড়কপথে গাজা অভিমুখে রওনা দিয়েছেন শত শত অধিকারকর্মী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের আরোপ করা অবরোধ ভাঙতে সড়কপথে গাজা অভিমুখে রওনা দিয়েছেন শত শত অধিকারকর্মী। তারা তিউনিশিয়ার রাজধানী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন