জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ৪০ ঘণ্টারও বেশি সময় পর শনিবার বিকালে এ ফল ঘোষণা শুরু হয়। সন্ধ্যা সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভিপি ও জিএসের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।এতে ভিপি পদে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু ও জিএস পদে শিবির প্যানেল থেকে মো. মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন। জিতু ও মাজহারুল যথাক্রমে ভোট পেয়েছে ৩ হাজার ৩৩৪ এবং ৩ হাজার ৯৩০ ভোট। এক সময় বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন জিতু। জাকসু নির্বাচনের প্রচারণার সময় জুলাই আন্দোলনে ছাত্রলীগ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তিনি জানান, জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতার পক্ষে অবস্থান নেওয়ায় নিজ সংগঠন ছাত্রলীগের হামলার শিকার হন তিনি। বিবেকবোধ থেকে দেশের স্বার্থে ছাত্রলীগের রাজনীতি সরে দাঁড়ান।ফল ঘোষণার পর এ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নিবনির্বাচিত জিএস মাজহারুল স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের ভিপি জিতুকে বুকে টেনে নেন। পরে নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন। এ সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের আবেগঘন এ দৃশ্য দেখে করতালি দেন।  জাকসুর নতুন ভিপি জিতু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ প্ল্যাটফর্মের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।তিনি এক সময় বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতার পক্ষে অবস্থান নেওয়ায় নিজ সংগঠন ছাত্রলীগের হামলার শিকার হন জিতু। দেশের স্বার্থে ছাত্রলীগ থেকে সরে যান।আওয়ামী লীগ সরকার পতনের পর বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ নামে প্ল্যাটফর্মের সূচনা করেন এবং এ প্ল্যাটফর্ম থেকে ক্যাম্পাসের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন। জিতু জানান, জুলাইয়ের প্রথম থেকেই সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বিবেকবোধ থেকে দেশের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে বিদ্রোহ করে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে সামনের সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। শিক্ষার্থীরা তার পাশে তখনো ছিল এবং এখনো আছেন।শিক্ষার্থীরা সব সময় তাকে ইতিবাচক হিসেবেই গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন জিতু।শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফল ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান জিতু। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সব ধরনের লেজুড়বৃত্তিক রাজনৈতিক চর্চা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জিতু বলেন, আমরা দেখেছি যে দলীয় লেজুড়বৃত্তি কেন্দ্রিক রাজনৈতিক চর্চার কারণে শিক্ষার্থীদের একাডেমিক লাইফ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষার্থীদের জন্য একটি শতভাগ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে আমাদের যেভাবে কাজ করা দরকার, আমরা সেভাবেই কাজ করে যাব ইনশাআল্লাহ।নবনির্বাচিত ভিপি বলেন, আমাদের একটি যৌক্তিক চাওয়া ছিল, যৌক্তিক অধিকার ছিল তা থেকে আমরা বঞ্চিত ছিলাম। ৫ আগস্ট পরবর্তী সময়ে আমাদের সে অধিকারটি ফিরিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে ছিলাম। এখন আমি মনে করি জাকসুর অফিসিয়াল ফল ঘোষণার মাধ্যমে আমরা আমাদের সেই অধিকার ফিরে পেয়েছি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাতকানিয়ায় ভুয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি
সাতকানিয়ায় ভুয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের ব্যস্ত উপজেলা সাতকানিয়া। এখানে দিন দিন বাণিজ্যিক ও সেবামূলক ব্যবসা বাড়ছে। বাজারগুলোয় এখন চোখে পড়ে অসংখ্য সাইনবোর্ড—‘মডার্ণ ডেন্টাল Read more

তিন বাংলাদেশিকে ভারতে নিয়ে দেহ ব্যবসা, অতঃপর
তিন বাংলাদেশিকে ভারতে নিয়ে দেহ ব্যবসা, অতঃপর

কাজের লোভ দেখিয়ে তিন বাংলাদেশি নারীকে ভারতে দেহ ব্যবসা করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ Read more

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুর সদরে মানববন্ধন
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুর সদরে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। কর্মসূচি থেকে সাংবাদিক Read more

২০ জনের মরদেহ হস্তান্তর, শনাক্ত করা যায়নি ৬ জন
২০ জনের মরদেহ হস্তান্তর,  শনাক্ত করা যায়নি ৬ জন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে মোট ২০ জনের মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) Read more

‘ছাত্রী মোটা নাকি চিকন হয়েছে’ দেখতে ভিডিও কল দেন ইবি শিক্ষক
‘ছাত্রী মোটা নাকি চিকন হয়েছে’ দেখতে ভিডিও কল দেন ইবি শিক্ষক

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন ঐ বিভাগের শিক্ষার্থীরা। অভিযোগের মধ্যে রয়েছে নারী শিক্ষার্থীদের চেম্বারে ডেকে Read more

ব্যাটিং ব্যর্থতায় আবারও হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড
ব্যাটিং ব্যর্থতায় আবারও হারের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

চলমান অ্যাশেজে প্রথম দুই টেস্টে হারের পর ইংল্যান্ডের জন্য অ্যাডিলেড টেস্টে জয়ের বিকল্প নেই। তবে পার্থ ও ব্রিসবেনের মতো এখানেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন