ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান সরকারি ভবনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো জানান, রবিবার (০৭ সেপ্টেম্বর) ভোরে রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভের মন্ত্রিসভা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর বিবিসির। ২০২২ সালে মস্কো দেশটিতে সামরিক অভিযান শুরু করার পর এই প্রথম ভবনটি হামলার শিকার হলো।ইউক্রেনের বিমানবাহিনী জানায়, শনিবার কিয়েভে রাতভর হামলায় রাশিয়া রেকর্ডসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই সংখ্যা ৮ শতাধিক।বিমানবাহিনীর তথ্য মতে, সর্বশেষ এসব হামলায় ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হেনেছে, আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পড়েছে ৮টি স্থানে।ইউক্রেনের প্রধানমন্ত্রী জানান, মন্ত্রিসভা ভবনের ছাদ ও ওপরের তলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘শত্রু প্রতিদিন দেশের মানুষের ওপর ভয়ের সৃষ্টি করছে।’কিয়েভে সর্বশেষ রুশ হামলায় ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হানেছে, আর ধ্বংস করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো পড়েছে ৮টি স্থানে।সিভিরিদেঙ্কো লিখেন, ‘আজ ভোরে আমরা মায়দানের ঠিক পেছন থেকে ইনডিপেনডেনস স্কয়ারের আকাশে ধোঁয়ার এক বড় কুণ্ডলী উঠতে দেখেছি। এরপর আমরা (বিস্ফোরণের শব্দ) শুনেছি এবং দেখেছি, দুটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র অত্যন্ত দ্রুতগতিতে ছুটে চলছে। এরপর আরেকটি বিস্ফোরণ ঘটেছে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক এমপি কাজিম উদ্দিন ধনু গ্রেফতার
সাবেক এমপি কাজিম উদ্দিন ধনু গ্রেফতার

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে থেকে গ্রেফতার করা হয়ছে। বুধবার (১৪ মে) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর Read more

এনসিপিতে পদ ফিরে পেলেন মাহিন সরকার
এনসিপিতে পদ ফিরে পেলেন মাহিন সরকার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারের বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এর মাধ্যমে তিনি আবার তার পূর্বের পদে Read more

সুনামগঞ্জে ৯টি ভারতীয় চোরাই গরু জব্দ করল বিজিবি
সুনামগঞ্জে ৯টি ভারতীয় চোরাই গরু জব্দ করল বিজিবি

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সীমান্তবর্তী ইদুকোনা এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা ৯টি গরু জব্দ করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডার Read more

ঝড়ের আভাস, ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত
ঝড়ের আভাস, ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরে তোলা হয়েছে এক নম্বর সতর্ক সংকেত। মঙ্গলবার (২৯ Read more

পাকিস্তানে ইউটিউবার-সাংবাদিকসহ ৭ জনের ‘ডাবল’ যাবজ্জীবন কারাদণ্ড
পাকিস্তানে ইউটিউবার-সাংবাদিকসহ ৭ জনের ‘ডাবল’ যাবজ্জীবন কারাদণ্ড

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি) ইউটিউবার আদিল রাজা, সাংবাদিক ওয়াজাহাত সাঈদ খান, সাবির শাকির ও শাহীন সেহবাই, টিভি Read more

‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেওয়া কথা রাখেননি শেখ হাসিনা’
‘তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেওয়া কথা রাখেননি শেখ হাসিনা’

বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন