এবারও হচ্ছেনা বরিশাল স্টেডিয়ামে বিপিএল-এর আসর। ধীরগতি ও এলোমেলো সংস্কার কাজের কারণে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আশ্বাসে বরিশালবাসীর মনে আশার সঞ্চার হলেও তা পুরোই ভেস্তে গেলো।ইতোমধ্যে বিপিএল ২০২৫-২০২৬-এর আসরের দিনক্ষণ, ম্যাচ সিডিউল এবং ভেন্যু নির্ধারণ হয়ে গেছে, যেখানে নেই বরিশালের কবি জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়ামের নাম।আসন্ন বিপিএল আসর প্রধানত অনুষ্ঠিত হবে ঢাকার শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রাথমিকভাবে এই ভেন্যু ঘোষণার পর রাজশাহী, বরিশাল ও খুলনায় ভেন্যু হওয়ার জোর গুঞ্জন উঠেছে। বিপিএল-এর চেয়ারম্যান মাহাবুব আনাম পরে কমপক্ষে একটি ভেন্যু বাড়ানোর কথা জানিয়েছেন। তার ঘোষণার পর সম্প্রতি বরিশালের কবি জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শনে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল টিমের সদস্যরা। কিন্তু পরিদর্শনে এসে কাজের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে তারা চলে যান। এরপর ভেন্যুর সম্ভাব্য তালিকা থেকেও বাদ পড়ে বরিশাল স্টেডিয়াম এবং ভেন্যু হিসেবে নিশ্চিত হয় রাজশাহী ও খুলনার দুই স্টেডিয়াম। বরিশালবাসীর দীর্ঘদিনের আশা ছিল বরিশালে একটি আন্তর্জাতিক মানের খেলার আসর জমবে। তবে এবারও তা না হওয়ায় ক্ষোভ আর হতাশা দেখা দিয়েছে।বরিশালের ক্রিকেট প্রেমীদের মতে, বরিশালে এত ভালো মানের একটি স্টেডিয়াম থাকা সত্ত্বেও এখানে শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে স্টেডিয়ামটি মূল্যহীন হয়ে আছে। প্রায় পাঁচ বছর ধরে সংস্কার কাজ করেও স্টেডিয়ামটির উন্নয়ন কাজ শেষ হয়নি। এতে চরম হতাশা প্রকাশ করে বরিশালের একাধিক ক্রীড়া প্রেমীরা বলেন, স্টেডিয়ামের উন্নয়ন এই জনমে আর হবে না। আন্তর্জাতিক আসর সাজানো তো দূরের কথা, বর্তমান অবস্থা চলমান থাকলে কিছুদিন পর নিয়মিত খেলাধুলাও বন্ধ হয়ে যাবে। বরিশাল জেলা ক্রীড়া সংস্থাকে ঢেলে না সাজালে বরিশালের স্টেডিয়াম ও ক্রীড়া অঙ্গনের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার।সরেজমিনে বরিশালের কবি জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেছে, সংস্কার কাজের ভীষণ এলোমেলো অবস্থা। প্রত্যেকটি পর্যায়ের কাজ শুরু করে তা আংশিক অবস্থায় ফেলে রাখা হয়েছে। খেলার জন্য প্রয়োজনীয় মাঠ প্রস্তুতে গুরুত্ব না দিয়ে তৈরি করে রাখা হয়েছে গ্যালারীর চেয়ার। অন্যদিকে কয়েক দফার পরে আবারো পুরো মাঠের মাটি খুড়ে স্তুপ করে রাখা হয়েছে। প্যাভেলিয়ন ভবনের এবং মিডিয়া ব্লকের ৫০ শতাংশ কাজ শেষের দাবি করা হলেও এখনও সময়সাপেক্ষ। ফ্লাড লাইট অনেক আগে লাগানো হওয়ায় এবং দীর্ঘদিন ব্যবহার না করায় তা অকেজো হয়ে গেছে। এর কাজ শেষ হতে ৫/৬ মাস সময় লাগবে। সাবস্টেশন, ট্রান্সফরমার বসানো, ইলেকট্রিক ওয়্যার বসানোসহ বিভিন্ন কাজের মধ্যে কিছু কাজ শেষ হয়েছে।তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঠের কাজের অবস্থা বেশি শোচনীয়। পরিকল্পনা অনুযায়ী সিলেটের মতো এখানকার মাঠেও উন্নতমানের ঘাস লাগানো এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা তৈরির কথা থাকলেও তা কবে হবে, এর কোন নিশ্চয়তা নেই।এ বিষয়ে কথা বলার জন্য সংশ্লিষ্ট কাউকেই সংস্কার কাজের আশেপাশে পাওয়া যায়নি। তবে স্টেডিয়ামে অনুশীলনে আসা খেলোয়াড়রা জানিয়েছেন, কাজের যে অবস্থা তারা প্রতিনিয়ত দেখছেন, তাতে ছয় মাস তো দূরের কথা, এক বছরেও এই কাজ শেষ হবে না। তাই বিপিএল তো দূরের কথা, আগামী ২/১ বছরে স্থানীয় কোন খেলাও এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে তারা মনে করছেন না।বরিশাল বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান খসরু বলেন, বিপিএল-এর আসর জমা বা বরিশালে আন্তর্জাতিক মানের একটি খেলার আসরের আয়োজন হওয়ার স্বপ্ন ভাঙার পেছনের প্রধান কারণ অনির্বাচিত ও অভিভাবকহীন জেলা ক্রীড়া সংস্থা।তিনি আরও বলেন, জেলা ক্রীড়া সংস্থার একটি নির্বাচিত কমিটি থাকলে কখনই এমন পরিস্থিতি হত না। দীর্ঘদিন ধরে স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে, যা অত্যন্ত নিম্নমানের। কাজের শুরুতেই বার বার জেলা ক্রীড়া সংস্থাকে তারা কাজের মান নিয়ে অভিযোগ জানিয়েও কোন লাভ হয়নি। বর্তমানে একটি তিন সদস্যের এডহক কমিটি দিয়ে চলছে ক্রীড়া সংস্থা। কোন বিষয় তদারকি করার মতো লোক নেই বরিশাল স্টেডিয়ামে। ১৯৯৫ সালের পর আর কোন নির্বাচন হয়নি জেলা ক্রীড়া সংস্থায়।উল্লেখ্য, ১৯৬৬ সালে বরিশাল নগরীর বান্দ রোড লাগোয়া কীর্তনখোলা নদীর তীরে ২৯ একর ১৫ শতক জমির ওপর স্টেডিয়ামটি নির্মাণ করা হয়। পরবর্তীতে ২৩ কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটি আধুনিকায়ন করা হয়। তবে এখন পর্যন্ত এই স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ২০১৯ সালে প্রথম আন্তর্জাতিক আসর হিসেবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের চার দিনের ম্যাচ আয়োজনের কথা থাকলেও বৃষ্টির কারণে সেই ম্যাচ পরিত্যক্ত হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরি ফিরে পেতে ১ বছর ধরে কারখানার সামনে দাঁড়িয়ে থাকেন নজরুল
চাকরি ফিরে পেতে ১ বছর ধরে কারখানার সামনে দাঁড়িয়ে থাকেন নজরুল

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি উৎপাদনমুখী কারখানার উইভিং সেকশনের উৎপাদন কর্মকর্তা ছিলেন নজরুল ইসলাম। প্রায় ১ বছর আগে তার Read more

যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি-আগুন, হতাহত কয়েকজন
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি-আগুন, হতাহত কয়েকজন

যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি ও আগুনের ঘটনায় হতাহত হয়েছেন কয়েকজন। মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক এলাকায় ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে Read more

বিশ্বে বায়ুদূষণে শীর্ষে ঢাকা
বিশ্বে বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। আজ বৃহস্পতিবার (১ মে) ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’। সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার একিউআই Read more

প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা
প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন পেতংতার্ন সিনাওয়াত্রা

কল রেকর্ড  ফাসেঁর জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হওয়ার পর থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় সংস্কৃতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। বৃহস্পতিবার Read more

উল্লাপাড়ায় বিএনপিতে যোগ দিলেন ওয়ার্ড আমীরসহ ৩০ জামায়াত নেতা
উল্লাপাড়ায়  বিএনপিতে যোগ দিলেন ওয়ার্ড আমীরসহ ৩০ জামায়াত নেতা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড আমীরসহ ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৫ টার দিকে Read more

পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে ইরান
পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে ইরান

বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে গঠিত আন্তর্জাতিক চুক্তি ‘নন-প্রোলিফারেশন ট্রিটি (এনপিটি)’ থেকে বের হয়ে যাচ্ছে ইরান। সোমবার (১৭ জুন) দেশটির পররাষ্ট্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন