মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় নতুন বছরের জন্য ২৪ লাখ ৩০ হাজার ২০০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ কার্যক্রম- ২০২৬ এর উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় সারাদেশে ৭৩ হাজার ৭৬৮টি কেন্দ্রের শিক্ষার্থীদের মাঝে ৩৪ লাখ ৩৬ হাজার ৭০৪টি বই বিতরণ করা হয়।ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ ও মনির হায়দার এবং ধর্ম সচিব মো. কামাল উদ্দিন। ধর্ম উপদেষ্টা বলেন, ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি পাসের করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। বিভিন্ন আমলাতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে এ প্রকল্পটিকে পাস করাতে  হয়েছে। এ প্রকল্পটিকে রাজস্ব খাতে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।  আলেমদের কল্যাণে নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে। ইসলামি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি আছে এমন ইমাম ও আলেম-ওলামারা এ স্কলারশিপ পাবেন। বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনে এ স্কলারশিপ প্রদান করা হবে। এজন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়া, সারাদেশে ইসলামের খেদমতে যারা বিশেষ অবদান রেখেছেন তাদের চলতি মাসেই কেন্দ্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হবে। ড. খালিদ বলেন, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস সনদকে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য চারটি মন্ত্রণালয়ে আধা-সরকারি পত্র দেওয়া হয়েছে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে দাওরায়ে হাদিস সনদধারীদেরকে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানে বিধিমালা সংশোধন করা হয়েছে। এ ছাড়া, এ সনদধারীদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন দপ্তর-সংস্থার খতিব, ইমাম ও ধর্মীয় শিক্ষক হিসেবে পদায়নের বিষয়ে প্রধান উপদেষ্টার সাথেও ফলপ্রসূ আলোচনা হয়েছে।  জনবল নিয়োগে কোনরূপ স্বজনপ্রীতি ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, যতক্ষণ আমরা দায়িত্বে আছি ততক্ষণ দায়িত্বশীলতার সাথে এবং আল্লাহর ভয় অন্তরে রেখে কাজ করে যাবো। অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে এবং বিধিবিধান অনুসারে নিয়োগ, পদোন্নতিসহ সকল কার্যক্রম সম্পন্ন করা হবে। উল্লেখ্য, এ প্রকল্পের চলতি মেয়াদে পর্যায়ক্রমে এক কোটি ৪৫ লক্ষ ৮১ হাজার ২০০ জনকে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশ এবং পবিত্র কোরআন শরীফসহ প্রাক-প্রাথমিক শিক্ষা প্রদান করা হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদির ইতিহাসে ২০২৫ সালের হজ আয়োজন ছিল সবচেয়ে বেশি প্রযুক্তিনির্ভর
সৌদির ইতিহাসে ২০২৫ সালের হজ আয়োজন ছিল সবচেয়ে বেশি প্রযুক্তিনির্ভর

সম্প্রতি শেষ হওয়া চলতি বছর পবিত্র হজে ১৩০টির বেশি দেশ থেকে ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন হজযাত্রী সৌদি আরবে Read more

‘প্রধান কোচ’ হয়ে বিসিবিতে ফিরলেন হান্নান সরকার
‘প্রধান কোচ’ হয়ে বিসিবিতে ফিরলেন হান্নান সরকার

সম্প্রতি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। যদিও এই দায়িত্ব ছেড়েছেন, তবুও Read more

এইচএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬
এইচএসসিতে কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬। জিপিএ-৫ পেয়েছেন ২ Read more

ঝুঁকিপূর্ণ সেতু, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষ
ঝুঁকিপূর্ণ সেতু, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষ

ঝুঁকিপূর্ণ সেতু, প্রাণ হাতে নিয়ে পার হচ্ছে মানুষভাঙা সেতু, চলাচলে দুর্ভোগ, দেখার যেন কেউ নেই। নাটোরের সিংড়া উপজেলার চৌ-গ্রামে ভাঙা Read more

বকশীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বকশীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার (১২ এপ্রিল) দুপুরে বিষটি নিশ্চিত Read more

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত
হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

হবিগঞ্জে ছুরিকাঘাতে জনি দাস (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার ভাইও গুরুতর আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন