ফিলিস্তিন ও পাকিস্তানে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ (এনআরসি)। আজ শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের (এনআরসি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামশুদ্দিন বলেন, প্রথমে কাশ্মিরে ভারত তাদের লোক হত্যা করে পাকিস্তানের ওপর হামলা চালায়। এই হামলা শুধু পাকিস্তানের ওপর নয়, বরং এটি পুরো মুসলিম উম্মাহর ওপর হামলা। আমরা পাকিস্তানের মুসলমানদের পাশে থাকবো, ফিলিস্তিনের মুসলমানদের পাশে থাকবো। গাজায় হামলা, আরাকানে হামলা এবং পাকিস্তানের ওপর হামলা-একই সূত্রে গাঁথা।তিনি অভিযোগ করেন, নারী কমিশনসহ যে সমস্ত এনজিও এজেন্ট সরকারে রয়েছে, তারা ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন করছে। বিক্ষোভে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যার মধ্যে ছিল-ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি কাশ্মির, ফ্রি ফ্রি আরাকান, কাশ্মির কাশ্মির, জিন্দাবাদ জিন্দাবাদ, বিশ্ব মুসলিম এক হও, কাশ্মির দখল রুখে দাও। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অপতথ্য ছড়িয়ে নির্বাচন ভণ্ডুল নয়, দায়িত্বশীল সাংবাদিকতা চাই: এম আবদুল্লাহ
অপতথ্য ছড়িয়ে নির্বাচন ভণ্ডুল নয়, দায়িত্বশীল সাংবাদিকতা চাই: এম আবদুল্লাহ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, এম আবদুল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, সামনে যে নির্বাচন রয়েছে সে নির্বাচনকালিন যে সাংবাদিকতা, এটা Read more

নাহিদ-সারজিসদের এপিসিতে ওঠার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা
নাহিদ-সারজিসদের এপিসিতে ওঠার ব্যাখ্যা দিলেন এনসিপি নেতা

গোপালগঞ্জে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির শীর্ষ কয়েকজন নেতার এপিসিতে ওঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার (১৬ Read more

‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার
‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেপ্তার

অবশেষে গ্রেপ্তার হলেন ‘আলোচিত’ বাংলাদেশি পর্ন-তারকা দম্পতি বৃষ্টি ও আজিম। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে Read more

পুষ্টিগুণে ভরপুর জাম, দূর করে দেহের বিষাক্ত পদার্থ
পুষ্টিগুণে ভরপুর জাম, দূর করে দেহের বিষাক্ত পদার্থ

গ্রীষ্মকালের একটি জনপ্রিয় ফল কালো জাম। দেশীয় এই ফলটির স্থায়িত্বকাল অন্যান্য ফলের তুলনায় খুবই কম। জাম খুবই পুষ্টিকর এবং এটি Read more

গোবিন্দগঞ্জে পৃথক স্থানে ২ জনের মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জে পৃথক স্থানে ২ জনের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পৃথক স্থান থেকে শাহানারা বেগম (৩৭) ও বুলু মিয়া ভুম্বল (৩৫) নামের দুইজনের মরহেদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার Read more

ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরল দুই প্রাণ, বেঁচে গেলেন মোটরসাইকেল চালকরা
ঠাকুরগাঁওয়ে সড়কে ঝরল দুই প্রাণ, বেঁচে গেলেন মোটরসাইকেল চালকরা

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বেচে গেছেন মোটরসাইকেল দুজন।সোমবার(১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টা ও ৯টায় এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন