ভারতের জম্মু ও কাশ্মীরের সব সরকারি দপ্তরে পেনড্রাইভ ব্যবহার নিষিদ্ধ এবং অফিসিয়াল যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মেসেজিং সেবার ব্যবহারও বন্ধ ঘোষণা করা হয়েছে।সোমবার (২৫ আগস্ট) এক সরকারি আদেশে জানানো হয়, কেন্দ্রশাসিত রাজ্যের সরকারি অফিসগুলোতে পেন ড্রাইভ ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। একইসঙ্গে সরকারি কাজে হোয়াটসঅ্যাপসহ কোনো ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা যাবে না।সম্প্রতি ‘অপারেশন সিন্দুর’-এর সময় সাইবার হামলায় বিদ্যুৎ বিভাগসহ বহু সরকারি ওয়েবসাইট বিপর্যস্ত হয়ে পড়ে। এখনও অনেক ওয়েবসাইট ও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। এরই প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।অধিকৃত নির্দেশে প্রশাসনিক সচিব এম রাজু জানান, সংবেদনশীল সরকারি তথ্য সুরক্ষিত রাখা, ডেটা সার্বভৌমত্ব বজায় রাখা এবং ম্যালওয়্যার বা অননুমোদিত প্রবেশ রোধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। জম্মু ও শ্রীনগরের সিভিল সেক্রেটারিয়েটসহ সব জেলা প্রশাসন কার্যালয়ে এ নির্দেশ কার্যকর হবে।এছাড়া সরকারি দফতরে বিভিন্ন অনিরাপদ অনলাইন সেবা ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। কারণ এ ধরনের সাইটে সরকারি ফাইল শেয়ার বা প্রসেস করলে সাইবার ঝুঁকি বাড়ে।কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলাল খট্টর জানান, শুধু বিদ্যুৎ খাতেই সাম্প্রতিক সময়ে দুই লাখ সাইবার হামলার চেষ্টা হয়েছে, যা প্রতিহত করা সম্ভব হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্ত সরকারের ডিজিটাল অবকাঠামো সুরক্ষিত রাখার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে আলমসাধু উল্টে স্কুল ছাত্রের মৃত্যু 
যশোরে আলমসাধু উল্টে স্কুল ছাত্রের মৃত্যু 

যশোরের বাঘারপাড়ায় স্যালোমেশিন চালিত যান আলমসাধু উল্টে রাব্বি হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বেলা ৯ Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতালে দুদকের অভিযানে মিলল চরম অনিয়ম
যশোর ২৫০ শয্যা হাসপাতালে দুদকের অভিযানে মিলল চরম অনিয়ম

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২ টা থেকে পৌনে Read more

এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ
এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ

আগমীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা। এ উপলক্ষে কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী Read more

কালিহাতীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
কালিহাতীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলের কালিহাতীতে অভিযান চালিয়ে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মো. বাছেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। আটককৃত বাছেদ Read more

বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত
বাংলাদেশ-পাকিস্তানের ‘ঘনিষ্ঠতাকে’ উদ্বেগের সঙ্গে দেখছে ভারত

দুইদিনের সফরে গতকাল বাংলাদেশে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তার এ সফরে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে কয়েকটি চুক্তি হয়েছে।ইসহাক দারের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন