আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে হতে যাওয়া জাতীয় নির্বাচনটি গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস।সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে ডব্লিউএফএফ-এর অনুষ্ঠানের সাইডলাইনে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাকে কপ৩০ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ জানালে তিনি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় হয়তো তিনি উপস্থিত থাকতে পারবেন না। ড. ইউনূস বলেন, এই নির্বাচন হবে বাংলাদেশের জন্য একটি বাস্তব ও ঐতিহাসিক মুহূর্ত। কারণ এটি হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু নির্বাচন। পূর্ববর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল ‘ভুয়া ও কারচুপিপূর্ণ।’এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে গভীর সহযোগিতা এবং বাণিজ্য বৃদ্ধি করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।বৈঠকে প্রধান উপদেষ্টা ব্রাজিলের প্রেসিডেন্ট লুলাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট লুলা আমন্ত্রণ গ্রহণ করে ফেব্রুয়ারির মধ্যে সফর করার ইচ্ছা প্রকাশ করে বলেন, এই সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার করবে।তিনি জানান, ব্রাজিল তার নাগরিকদের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের অভিজ্ঞতা ভাগ করে নিতে এবং বাংলাদেশের সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহী। জবাবে অধ্যাপক ইউনুস বলেন, দারুণ হবে সেটি।বৈঠকের এক পর্যায়ে দুই নেতা ফুটবল প্রসঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগ করেন। অধ্যাপক ইউনুস বলেন, বাংলাদেশের প্রতিটি গ্রামেই ব্রাজিল সমর্থক আছে।”এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের গাফিলতিতে এসএসসি প্রশ্নপত্র চুরি, তদন্তে কমিটি গঠন
পুলিশের গাফিলতিতে এসএসসি প্রশ্নপত্র চুরি, তদন্তে কমিটি গঠন

নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে আসন্ন উচ্চ মাধ্যমিক পরিক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাটি Read more

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে সাংবাদিক আনিস আলমগীরকে।রোববার রাত ৮টা ৫০ মিনিটে আনিস আলমগীর নিজেই Read more

উৎসবমুখর পরিবেশে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহন
উৎসবমুখর পরিবেশে চলছে জকসু নির্বাচনের ভোটগ্রহন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ নির্ধারিত সময়ে শুরু হয়েছে। সকাল ৯টা থেকে এ Read more

বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ
বিএনপির সঙ্গে সমঝোতা নয়, ৩০০ আসনে প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ

যুগপৎ আন্দোলনে এক কাতারে থাকলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির সঙ্গে ভোটের জোট বা আসনভিত্তিক সমঝোতায় যাচ্ছে না গণঅধিকার Read more

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক যুবকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করেছেন রেলওয়ে পুলিশ।বুধবার (২১ মে) সকালে পৌরসভার মুলবাড়ী তালুকদার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন