অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ফের অবরোধে নামেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২৫ আগস্ট) বেলা আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বরিশাল-কুয়াকাটা মহাসড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এ সময় দপদপিয়া সেতু ও খয়েরাবাদ সেতু এলাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।এর আগে গতকাল (২৪ আগস্ট) মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা প্রশাসনকে দাবি আদায়ের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন কোনো সাড়া না দেওয়ায় আজ আবারও সড়ক অবরোধে নামেন তারা। আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে তাদের দাবি তুলে ধরেন।শিক্ষার্থীরা জানান, ‘জনদুর্ভোগ আমাদের জন্য দুঃখজনক, কিন্তু সেই সাথে আরো দুঃখজনক হলো দীর্ঘ ১৪ বছর পার হলেও এ বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অবকাঠামো উন্নয়ন, জমি অধিগ্রহণ এবং শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দাবি পূরণ না হলে আগামীকালও (২৬ আগস্ট) মহাসড়ক অবরোধ করবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।’এদিকে দীর্ঘ সময় সড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হয় যাত্রী সাধারণকে। এক ভুক্তভোগী পথচারী বলেন, ‘গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার জন্য হাতে সময় নিয়ে বের হয়েছিলাম। কিন্তু এখানে এতক্ষণ আটকে থাকতে হবে তা জানতাম না। তীব্র গরমে দাঁড়িয়ে থাকতে গিয়ে অসুস্থ হওয়ার উপক্রম হয়েছে।’বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল জানান, ‘এ বিষয়ে সরকার ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপ বাস্তবায়নে কিছুটা সময় দেওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের এ বিষয়ে আমরা বলেছি, আশা রাখি বিষয়টি তারা বুঝেছেন।’অবরোধ চলাকালে অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি শুনেন এবং বিষয়টি শিক্ষা উপদেষ্টাকে জানাবেন বলে আশ্বাস দেন।উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে শিক্ষার্থীরা অবকাঠামো উন্নয়নের দাবিতে আন্দোলন শুরু করেন। সাত দিনব্যাপী মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি শেষে অষ্টম দিনে তারা প্রথম মহাসড়ক অবরোধ করেন। গণস্বাক্ষরের মাধ্যমে তারা তিন দফা দাবি আনুষ্ঠানিকভাবে পেশ করেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বছরের সবচেয়ে ছোট দিন আজ
বছরের সবচেয়ে ছোট দিন আজ

রোববার রাত ছিল বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। বাংলাদেশসহ উত্তর গোলার্ধের সব দেশের মানুষদের জন্য ২১ ডিসেম্বর বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। Read more

কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল
কারাগারের দেয়াল টপকে পালানোর চেষ্টা, ভিডিও ভাইরাল

নোয়াখালী জেলা কারাগার থেকে দেয়াল টপকে মো.তানিম (১৯) এক হাজতি পালানোর চেষ্টা করেছে। ইতিমধ্যে ১০ সেকেন্ড ও ২৮ সেকেন্ডের খন্ড Read more

রাজধানীর তিন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ আজ
রাজধানীর তিন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধ আজ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। Read more

সৌদিসহ ৬ দেশ থেকে পাঁচ হাজারেরও বেশি পাকিস্তানি ভিক্ষুক বহিষ্কৃত
সৌদিসহ ৬ দেশ থেকে পাঁচ হাজারেরও বেশি পাকিস্তানি ভিক্ষুক বহিষ্কৃত

শেষ ১৬ মাসে সৌদি আরব ৫ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে তাদের দেশ থেকে বহিষ্কার করেছে। সেইসাথে ভিক্ষা করার অভিযোগে আরও Read more

মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন 
মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন 

চট্টগ্রামের মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে আবুল কালাম নামের চাচা খুন হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন