জয়পুরহাটে ছাত্রদল নেতা বিপ্লব আহমেদ পিয়াল হত্যা মামলার এজাহারভুক্ত ৩ জন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা। গত বুধবার রাতে উপজেলার ইসবপুর ইউনিয়নের চন্দ্রকোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটক আসামিরা হলো- রুমেল হোসেন (৩৬), মো. ছামছুদ্দীন মন্ডল চানু (৬০) এবং মো. শিহাব (২২)। আটক আসামিরা জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা। বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব।র‍্যাব জানায়, ২৮ মে দুপুরে পূর্বশত্রুতার জেরে পিয়ালের ওপর অতর্কিত হামলা চালায় ১৩-১৪ জন দুষ্কৃতকারী। নিজ বাড়ির সামনের গ্যারেজে তাঁকে রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা ইতি বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। এরপর থেকেই র‍্যাব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চালায়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরও ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রাও
আরও ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রাও

দেশে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ বিরাজমান। এছাড়া মৌসুমী বায়ু Read more

নৌকাসহ ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নৌকাসহ ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরতে যাওয়া পাঁচজন বাংলাদেশি জেলেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে Read more

খালেদা জিয়ার দোয়া নেওয়ার ইচ্ছা ছিল হাদির, এখন দুইজনই আছেন এভারকেয়ারে
খালেদা জিয়ার দোয়া নেওয়ার ইচ্ছা ছিল হাদির, এখন দুইজনই আছেন এভারকেয়ারে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার কাছ থেকে দোয়া নেওয়ার ইচ্ছা ছিল ঢাকা-৮ আসনের Read more

গাজার ক্ষুধার্তদের ছবি জাতিসংঘে প্রদর্শন করলেন এরদোয়ান
গাজার ক্ষুধার্তদের ছবি জাতিসংঘে প্রদর্শন করলেন এরদোয়ান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ‘ফিলিস্তিন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন’ বিষয়ক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে Read more

কানাডা যাওয়ার প্রলোভনে ১৯ লাখ টাকা নিল প্রতারক চক্র, গ্রেফতার ৪
কানাডা যাওয়ার প্রলোভনে ১৯ লাখ টাকা নিল প্রতারক চক্র, গ্রেফতার ৪

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন ভিসা প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৩ জুন) দুপুরে নীলফামারী পুলিশ সুপার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন