জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। তাদের অভিযোগ, শিবির সমর্থিত প্যানেলকে জেতাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জামায়াতের সাথে আঁতাত করেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা পৌনে ৪ টায় ভাসানী হলে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ছাত্রদল। এর আগে দুপুর সাড়ে ১২টায় মাওলানা ভাসানী হলে জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেল অভিযোগ করে, জাকসু নির্বাচনে জামায়াতে ইসলামীর কোম্পানি থেকে নেয়া ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে এবং তাতে কারচুপির পাঁয়তারা চলছে।ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান এ সময় অভিযোগ করে বলেন, ‘ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করে নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর কোনও এক অখ্যাত কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সরবরাহ করে। ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে ভোট গণনায় কারচুপির বিষয়টি জানাজানি হলে শিক্ষক-শিক্ষার্থীদের চাপের মুখে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ওএমআর মেশিনে ভোট গণনার পরিবর্তে ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু একই কোম্পানির ব্যালটপেপার দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ‘ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণের দাবি জানালে নির্বাচন কমিশন আমাদের দাবি না মেনে জামায়াতে ইসলামীর কোম্পানির ব্যালট দিয়েই ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয়। নির্বাচন কমিশনের এমন ‘পক্ষপাতমূলক আচরণের’ জন্য তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে ছাত্রদল।’প্রসঙ্গত, আজ সকাল ৯টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত। এবারের জাকসু নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল হয়েছে।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনায় আটক ২৮ জেলেকে জেল-জরিমানা
মেঘনায় আটক ২৮ জেলেকে জেল-জরিমানা

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলায় অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে আটক ২৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Read more

Casino-Auswahl in Deutschland: Worauf es bei Spielangebot, Regeln und Budget ankommt
Casino-Auswahl in Deutschland: Worauf es bei Spielangebot, Regeln und Budget ankommt

Wer ein Online-Casino prüft, sollte nicht zuerst auf blinkende Banner schauen, sondern auf die Bedingungen hinter dem Vorhang. Entscheidend sind Read more

হজ নিয়ে ৬ নির্দেশনা দিল সৌদি সরকার
হজ নিয়ে ৬ নির্দেশনা দিল সৌদি সরকার

আগামী বছরের হজ সুষ্ঠুভাবে পালনে ৬টি নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বুধবার (১৫ অক্টোবর) এ নির্দেশনাগুলোর কথা জানিয়ে Read more

প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর
প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর

জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন।মঙ্গলবার (২৮ অক্টোবর) Read more

ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

এই বসন্তের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরের প্রত্যাশা রয়েছে রিয়াদের। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি সরকারি সফরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন