ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নবীনগর-কম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের ইব্রাহিমপুর এতিমখানার সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর থেকে একটি সিএনজি অটোরিকশা গ্যাস আনতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি বাস সিএনজিটিকে জোরালোভাবে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু ঘটে।নিহতরা হলেন সিএনজি চালক সোহাগ মিয়া (১৯), পিতা বিল্লাল মিয়া, গ্রাম নারায়ণপুর, নবীনগর; যাত্রী আবুল কাশেম (৫৮), পিতা হযরত আলী, গ্রাম লাপাং, নবীনগর; এবং যাত্রী নুরুল আলম (৫৫), পিতা আবুল খায়ের, দক্ষিণ ফরাদ নগর, ফেনী সদর।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি বাস সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক আটক
বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় ট্রাক চালক আটক

যশোরের বেনাপোলে ৫০০ গ্রাম হেরোইনসহ ভারতীয় একজন ট্রাক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শনিবার (১৭ মে) রাত সাড়ে Read more

নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ
নিউইয়র্ক বিমানবন্দরে এনসিপি সদস্য সচিব আখতারের ওপর ডিম নিক্ষেপ

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য Read more

সৌদি আরবে রেকর্ড ৭ লাখ ৫০ হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ
সৌদি আরবে রেকর্ড ৭ লাখ ৫০ হাজার কর্মী পাঠিয়েছে বাংলাদেশ

২০২৫ সালে সৌদি আরবে ৭ লাখ ৫০ হাজারেরও বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ। এই সংখ্যা চলতি বছর কোনো একক দেশে সর্বোচ্চ Read more

বদলগাছী সরকারি কলেজে শিক্ষার্থীদের তালা
বদলগাছী সরকারি কলেজে শিক্ষার্থীদের তালা

সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না হওয়াকে কেন্দ্র করে নওগাঁয় অধ্যক্ষের কক্ষে ও কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১ Read more

এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা
এনসিপি থেকে পদত্যাগ করলেন তাসনিম জারা

এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির এক যুগ্ম সদস্য সচিব।পদত্যাগ করে Read more

সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের বিবৃতি
সাঈদীকে নিয়ে জামায়াত আমিরের বিবৃতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর অবদানের কথা স্মরণ করে বিবৃতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন