চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জমিজমা সক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দোষীদের শাস্তি ও নিজের পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রহনপুর ইউনিয়নের কাজীগ্রাম এলাকার বাসিন্দা মমিনুল ইসলাম।  মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে সালিম সওদাগর,নাহিদ সওদাগর,আব্দুল হালিম ও তার ভাড়াটিয়া সহযোগীরা বিগত ১৯ অক্টোবর দিবাগত রাতে একই উপজেলার তিনপুকুর নামক স্থানে থাকা তাদের মুদি দোকানে হামলা চালিয়ে ফ্রিজ, টিভি, চেয়ার-টেবিলসহ প্রায় ৭ লাখ টাকা মূল্যবান সম্পদ লুট করে নিয়ে গেছে।মমিনুল অভিযোগ করেন, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় উল্টো তাদের ভাই-বোনদের বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা দেওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় তারা চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বরাবর এবং গোমস্তাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু অভিযোগ করার পর পুলিশ তাদের সহায়তা না করে বরং ভয়ভীতি ও গালিগালাজের মাধ্যমে হয়রানি করছে বলে দাবি করেন তিনি।তিনি আরও বলেন, ‘আমরা আইনি সহযোগিতার জন্য থানায় অভিযোগ করেছি। কিন্তু কোনো সহায়তা পাইনি। বরং সালিম সওদাগরের পক্ষ নিয়ে পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’অভিযোগের বিষয়ে অভিযুক্ত সালিম সওদাগর সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তারা নিজেরাই দোকানের মালামাল সরিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। দীর্ঘদিন ধরে জমি নিয়ে আমাদের সঙ্গে বিরোধ চলছে, যা আদালতে বিচারাধীন। এখন সন্ত্রাসী দিয়ে আমাদের জমি দখলের পরিকল্পনা করছে এবং একের পর এক মিথ্যা অভিযোগ দিচ্ছে।’এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওদুদ আলম বলেন, ‘দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এসআই আনিসুর রহমানকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। পুলিশের বিরুদ্ধে যে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে, তা ভিত্তিহীন ও বানোয়াট।’সংবাদ সম্মেলনে মমিনুল ইসলামের ভাই বাবুল, চাচা কবির উদ্দিনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদকাসক্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, স্থানীয়দের মারধরে স্বামী নিহত
মাদকাসক্ত হয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, স্থানীয়দের মারধরে স্বামী নিহত

নওগাঁয় মাদকাসক্ত হয়ে নিজ শয়নঘরে স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। তবে মাদক এবং নেশা জাতীয় গ্যাস Read more

সারাদেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত
সারাদেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত

সারাদেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ Read more

চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক
চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

চুয়াডাঙ্গা দর্শনা সীমান্ত থেকে ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দর্শনার ছয়ঘড়িয়া গ্রামে অভিযান Read more

নুরকে বিদেশে পাঠাতে দেরি হলে ক্ষতির সম্ভাবনা বাড়বে: মির্জা আব্বাস
নুরকে বিদেশে পাঠাতে দেরি হলে ক্ষতির সম্ভাবনা বাড়বে: মির্জা আব্বাস

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকে উদ্দেশ্যমূলক দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নুরের Read more

ইরানের হামলায় ইসরায়েলের বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ
ইরানের হামলায় ইসরায়েলের বেন-গুরিয়ন বিমানবন্দর বন্ধ

ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান হামলার পর ইসরাইলের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ইসরাইলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর Read more

নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি হতাশ: ড. মোশাররফ
নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় বিএনপি হতাশ: ড. মোশাররফ

সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন