জুলাই-আগস্ট মাসে গণহত্যায় সংশ্লিষ্টতা ও প্ররোচনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানসহ প্রায় ৪০০ জনের বিরুদ্ধে গাজীপুরের কালিয়াকৈর থানায় পৃথক দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর আগে একই ঘটনায় আরও ৫টি মামলা দায়ের হয়েছিল।নেত্রকোণার বাসিন্দা রোস্তম মিয়ার স্ত্রী শেফালী বেগম ২ জুন কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। এতে অভিযোগ করা হয়, ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ার সময় রোস্তম মিয়াকে গুলি করে হত্যা করা হয়। অপরদিকে, পোশাক শ্রমিক মো. মাহফুজ হত্যার ঘটনায় তার ভাই আপেল মাহমুদ গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩০ মে মামলা দায়েরের আবেদন করেন। আদালত এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশকে মামলাটি রুজু করার নির্দেশ দেন।মাহফুজ হত্যা মামলার এজাহারে বলা হয়েছে, বগুড়ার বাসিন্দা মাহফুজ কালিয়াকৈরের বাড়ইপাড়া এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং ইন্টার সফট নামক একটি পোশাক কারখানায় চাকরি করতেন। ২০২৪ সালের ৫ আগস্ট বিকাল সাড়ে ৪টায় কাজ শেষে বেরিয়ে ছাত্র-জনতার মিছিলে যোগ দেন। মিছিলটি সফিপুর আনসার একাডেমির ৩ নম্বর গেটের সামনে পৌঁছালে অভিযুক্তরা পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। এতে মাহফুজ গুলিবিদ্ধ হয়ে মারা যান।এই মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। মামলায় আরও নাম রয়েছে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলীসহ ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।অন্যদিকে, রোস্তম মিয়া হত্যার মামলায় প্রধান আসামি করা হয়েছে আ ক ম মোজাম্মেল হককে। অন্যান্য অভিযুক্তরা হলেন— সাবেক মন্ত্রী শাহজাহান খান, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, মৌচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লোকমান হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন সিকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন, তার ভাই সারোয়ার হোসেন, মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলামসহ মোট ৩১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফজলুল হক বলেন, দুটি মামলাই আদালতের নির্দেশে রুজু করা হয়েছে। একটিতে প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে, অপরটিতে আ ক ম মোজাম্মেল হককে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১০ বিচারকের বদলির আদেশ
১০ বিচারকের বদলির আদেশ

একযোগে ১০ বিচারককে বদলির আদেশ দেওয়া হয়েছে। সোমবার (০১ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো Read more

‘নির্বাচনকে বানচাল করার মতো কোনও শক্তি পৃথিবীতে নেই’
‘নির্বাচনকে বানচাল করার মতো কোনও শক্তি পৃথিবীতে নেই’

আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।শুক্রবার (১২ Read more

কলম্বো টেস্টের প্রথমদিনে বাংলাদেশের ভরাডুবি
কলম্বো টেস্টের প্রথমদিনে বাংলাদেশের ভরাডুবি

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দিনভর বৃষ্টির কারণে খেলা হয় মাত্র Read more

বিরাট কোহলির অজানা চার গুণ ফাঁস করলেন ধোনি
বিরাট কোহলির অজানা চার গুণ ফাঁস করলেন ধোনি

এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। চাপের মুখে তার আগ্রাসী ব্যাটিং, ফিল্ডিংয়ে তৎপরতা Read more

বর্ণিল আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
বর্ণিল আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বর্ণিল আয়োজনের মধ্যে ছিল আনন্দ র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের Read more

আমরণ অনশন অব্যাহত রেখেছেন কুয়েটের ৩২ ছাত্র
আমরণ অনশন অব্যাহত রেখেছেন কুয়েটের ৩২ ছাত্র

আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ৩২ জন ছাত্র। উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদকে অপসারণের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন