সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের বাধার মুখে পড়েছেন ডা. সাবরিনা। অভিযোগ উঠেছে, তিনি অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন। এ কারণে ছাত্রদলের নেতারা তার উপস্থিতি মেনে নিতে অস্বীকৃতি জানান এবং শেষ পর্যন্ত তাকে সেখান থেকে সরে যেতে হয়।শনিবার (২৭ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে এই বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।তাতে দেখা যায়, জিয়াউর রহমানে কবরে শ্রদ্ধা জানাতে নরসিংদী জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে ডা. সাবরিনাসহ বেশ কয়েকজন অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি আকরাম কয়েকজন নেতাকর্মী নিয়ে সেখানে আসেন।এ সময় ছাত্রদল নেতা আকরাম ডা. সাবরিনার পরিচয় জানতে চান। জবাবে সাবরিনা বলেন, ‘আমি কেন্দ্রীয় কমিটির এক নম্বর সদস্য। এরপর ছাত্রদলের ওই নেতা বলেন, বিএনপি থেকে একটি প্রেস দেয়া হয়েছে। আপনার তো এখানে আসার কথা না। আপনি আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছেন।’জবাবে সাবরিনা বলেন, শেখ হাসিনাকে নিয়ে আমি কখনো কোনো স্লোগান দেননি। এ সময় তিনি ছাত্রদল নেতাদের কাছে স্লোগান দেয়ার প্রমাণ চান তিনি।একপর্যায়ে আকরাম সাবরিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে এখান থেকে চলে যেতে হবে। এতে অসম্মতি জানিয়ে সাবরিনা বলেন, জিয়ার মাজার সবার।এদিকে উপস্থিত কয়েকজন নেতাকর্মী সাবরিনাকে ঘিরে ‘আওয়ামী দালালেরা হুঁশিয়ার সাবধান’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ এমন স্লোগান দিতে থাকেন।এ সময় বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তবে ছাত্রদল নেতাকর্মীরা তার সেখান থেকে চলে যাওয়ার দাবিতে অনড় থাকেন। একপর্যায়ে গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন সাবরিনা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার বন্দরে ভারতীয় জাহাজ নিষিদ্ধ করল পাকিস্তান
এবার বন্দরে ভারতীয় জাহাজ নিষিদ্ধ করল পাকিস্তান

জম্মু-কাশ্মীরের পহেলগামে হামলার পরিপ্রেক্ষিতে পাল্টাপাল্টি কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে ভারত ও পাকিস্তান। এরই ধারাবাহিকতায় শনিবার (০৩ মে) Read more

যশোরে কোটি টাকার সোনার বারসহ আটক ২
যশোরে কোটি টাকার সোনার বারসহ আটক ২

যশোরে কোটি টাকা মূল্যের পাঁচটি সোনার বারসহ দুই পাচারকারী ধরা পড়েছে। সোমবার (১৮ আগস্ট) সদরের হামিদপুর বাসস্ট্যান্ড থেকে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

বন্ধুকে পুলিশে ধরিয়ে দিয়ে প্রেমিকাকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
বন্ধুকে পুলিশে ধরিয়ে দিয়ে প্রেমিকাকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার

নেত্রকোনার দুর্গাপুরে বন্ধুকে ছাত্রলীগের সাথে জড়িত বলে পুলিশে ধরিয়ে দিয়ে বন্ধুর প্রেমিকাকে (২২) ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) Read more

অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি আর্সেনাল
অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে আর্সেনাল। রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে অ্যানফিল্ডে অনুষ্ঠিত Read more

এবার গাজার পথে ত্রাণবাহী নতুন জাহাজ হান্দালা
এবার গাজার পথে ত্রাণবাহী নতুন জাহাজ হান্দালা

আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন জাহাজ ‘হান্দালা’ ত্রাণ নিয়ে গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে। রোববার (১৩ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন