কিশোরগঞ্জ সিভিল সার্জনের অধীনে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে আত্তীকরণ, অনিয়ম, দুর্নীতি ও বৈষ্যম্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী স্বাস্থ্য সহকারীরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ প্রেসক্লাবে বৈষ্যম্যের শিকার স্বাস্থ্য সহকারীবৃন্দ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো. হাবিবুর রহমান। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জেলার তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের বর্মা গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. হাবিবুর রহমান গত ২০ জানুয়ারি দামিহা ইউনিয়নের ২নং ওয়ার্ডে স্বাস্থ্য সহকারী পদে যোগদান করে প্রায় তিন মাস যাবৎ নিয়মতান্ত্রিকভাবে চাকরি করে বেতন ভাতা প্রাপ্ত হন। তার বিরুদ্ধে কোনো প্রকার মামলা বা স্থানীয় অভিযোগ ছাড়াই কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. অভিজিত শর্মার নির্দেশে তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতিশ দাশ রাজিব স্বাস্থ্য সহকারী মো. হাবিবুর রহমানকে দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত রাখেন। পরে পুনরায় পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে গত ১৯ আগস্ট সিভিল সার্জন কার্যালয়ের মোতাবেক অফিস আদেশে তার নিয়োগপত্র বাতিল করা হয়। বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়, এক নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ২নং ওয়ার্ডে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। অভিযোগ করা হয়, কিশোরগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মোতাবেক তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের গজারিয়া গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা খলিলুর রহমানের ছেলে শামীম আহম্মদকে ২নং ওয়ার্ডে নিয়োগ প্রদান করা হয়। সে দামিহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে আবেদন করে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে। ভুক্তভোগীরা অভিযোগ করেন, চূড়ান্ত নিয়োগপ্রাপ্ত ৫ জনের নিয়োগ বাতিল করে অনিয়ম ও আত্তীকরণের মাধ্যমে কিশোরগঞ্জ সিভিল সার্জনের অধিনস্থ কর্মকর্তা-কর্মচারীদের নিকট আত্মীয়দের নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য, সিএস অফিসে কর্মরত মেডিকেল অফিসার ডা. পল্লব দেবনাথের বোন অন্তরা দেবনাথ, পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) বোরহানের ভাগনি সুর্বনা, ভৈরব উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শকের মেয়ে নূরে জান্নাত মেধা, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফজলুর রহমানের ভাগ্নি জামাই শামীম আহমাদ, পাবলিক হেলথ নার্স নাজমুন নাহারের মেয়ে নীলাকে অনিয়ম ও অনৈতিক লেনদেনের মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়েছে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা বলেন, সংক্ষুব্ধরা যেকোনো অভিযোগ করতেই পারে, তবে আমরা নিয়মতান্ত্রিকভাবেই নিয়োগ কার্যক্রম সম্পাদন করেছি। কোনো রকম অনিয়ম বা অনৈতিক লেনদেন সর্ববৈব মিথ্যা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী স্বাস্থ্য সহকারী পপি আক্তার, মো. পাভেল মিয়া, রুবেল মিয়া প্রমুখ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু
হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার হোমনায় স্কুল থেকে বাড়ি ফেরা হলো না শিশু আমির হামজার (৬) নামে এক শিশুর। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর Read more

খাগড়াছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি সদর পৌরসভার কলেজ গেইট মোহাম্মদপুর এলাকার পাহাড় থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৮ এপ্রিল)  সন্ধ্যায় এসব অস্ত্র Read more

৮ মে রমনা বটমূলে বোমা হামলা মামলার রায়
৮ মে রমনা বটমূলে বোমা হামলা মামলার রায়

২০০১ সালে ঢাকার রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায়ের জন্য আগামী ৮ Read more

একমাত্র ছেলেকে আলেম বানানোর স্বপ্নে বিভোর বাবা-মা এখন নির্বাক
একমাত্র ছেলেকে আলেম বানানোর স্বপ্নে বিভোর বাবা-মা এখন নির্বাক

চারপাশে প্রতিবেশী আর স্বজনদের ভিড়। বিলাপ-সান্ত্বনা কোনো কিছুই ছুঁয়ে যাচ্ছে না শোকাহত মা মরিয়ম বেগমকে। তিনি একেবারে নির্বাক। চোখে পানি Read more

এবার একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া
এবার একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

এবার জাপানের সমুদ্রসীমায় ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে টোকিও। খবর রাশিয়ান নিউজ Read more

অন্তর্বর্তী সরকারের এক বছরে ১৬১৫টি বিক্ষোভ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ১৬১৫টি বিক্ষোভ

দায়িত্ব নেওয়ার পর থেকেই নাগরিকদের একের পর এক দাবি ও আন্দোলনের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। সরকার বলছে, প্রতিদিন গড়ে চারটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন