যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত এই অভিজাত অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন মেয়ে দীনা ইউনূস।আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে ড. ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজে অনুষ্ঠানের একটি ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পের মাঝে দাঁড়িয়ে আছেন অধ্যাপক ইউনূস ও তার কন্যা দীনা, যিনি শাড়ি পরে হাস্যোজ্জ্বলভাবে ক্যামেরাবন্দি হয়েছেন।ছবির ক্যাপশনে উল্লেখ করা হয়, ছবিটি গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তোলা।জানা গেছে, এ অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।তবে এ সফর শুধু ট্রাম্পের সংবর্ধনায় অংশগ্রহণেই সীমাবদ্ধ ছিল না। অধ্যাপক ইউনূস বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার নেতাদের সঙ্গেও সাক্ষাৎ ও আলোচনা করেছেন।সাক্ষাৎকারপ্রাপ্তদের মধ্যে ছিলেন স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।এছাড়াও তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও বৈঠক করেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কা চোপড়ার
গলায় সাপ জড়িয়ে ছবি পোস্ট প্রিয়াঙ্কা চোপড়ার

প্রিয়াঙ্কা চোপড়ার আত্মবিশ্বাসের প্রশংসা বরাবরই করতে দেখা গিয়েছে ভক্তদের। মাঝেমধ্যেই তাঁর বেশ কিছু সাহসী ছবি নজর কাড়ে সকলের। এ বার Read more

ভারত-চীনসহ ২৩ দেশকে প্রধান মাদক পাচারকারী বললেন ট্রাম্প
ভারত-চীনসহ ২৩ দেশকে প্রধান মাদক পাচারকারী বললেন ট্রাম্প

ভারত, আফগানিস্তান, চীন ও পাকিস্তানসহ বিশ্বের ২৩টি দেশকে বড় ধরনের মাদক পাচারকারী দেশ হিসেবে ঘোষণা করেছেন  ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তার Read more

‌‌‘যুদ্ধে ইরানকে হারাতে দীর্ঘ সময় লাগবে’
‌‌‘যুদ্ধে ইরানকে হারাতে দীর্ঘ সময় লাগবে’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে পরাজিত করতে দীর্ঘ সময় লাগবে এবং এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম।বৃহস্পতিবার (১৯ Read more

ডলার রেট বাজারভিত্তিক করার ঘোষণা দিলো কেন্দ্রীয় ব্যাংক
ডলার রেট বাজারভিত্তিক করার ঘোষণা দিলো কেন্দ্রীয় ব্যাংক

বাজার স্থিতিশীল দা‌বি ক‌রে ডলারের বিনিময় হার (ডলার-টাকার মূল্য) বাজারভিত্তিক করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার Read more

জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ
জাকসু নির্বাচনে ব্যালটে ভুলের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায়। এদিন বিশ্ববিদ্যালয়ের জাতীয় Read more

ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
ইউক্রেনের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের পশ্চিমে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। রোববার রাশিয়া জানিয়েছে, তাদের সেনারা প্রতিবেশী দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন