নেত্রকোনার দুর্গাপুরে বন্ধুকে ছাত্রলীগের সাথে জড়িত বলে পুলিশে ধরিয়ে দিয়ে বন্ধুর প্রেমিকাকে (২২) ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চন্ডিগড় গ্রামের মজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণী দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে দুর্গাপুর পৌর শহরের বিরিশিরি এলাকার রঙ্ধনু রিসোর্টে এ ধর্ষণের ঘটনা ঘটলে পুলিশ গিয়ে ধর্ষককে আটক করে। এরপর রাতেই মামলাটি দায়ের করেন ভূক্তভোগী তরুণী। এদিকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে আটক করানো ধর্ষকের বন্ধু মুন্না মিয়া (২৬) পুলিশ হেফাজতে রয়েছে। তিনি পাশ্ববর্তী কলমাকান্দা উপজেলার কুতিগাও গ্রামের লিয়াকত আলীর ছেলে। তিনি নেত্রকোনা আবু আব্বাস কলেজে অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র। ধর্ষণের শিকার হওয়া তরুণী নেত্রকোনা শহরের ছোটগাড়া এলাকার বাসিন্ধা। তিনি ঢাকার একটি কলেজের সন্মান তৃতীয় বর্ষের ছাত্রী। পুলিশ, এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্না মিয়ার সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে দুর্গাপুরের বন্ধু দুর্জয়ের সাথে কথা বলে তার কথামতো গত সোমবার প্রেমিকাকে নিয়ে ওই রঙধনু রিসোর্টে ওঠে। মঙ্গলবার বিকালে প্রেমিক মুন্না খাবার কিনতে বাইরে গেলে তারই বন্ধু ছাত্রদল নেতা দুর্জয় পুলিশকে খবর দেয় মুন্না ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাকে আটক করায়।এদিকে ওই তরুণী রিসোর্টে খাবারের অপেক্ষা বসে থাকে। এদিকে এই সুযোগে দুর্জয় গিয়ে দরজা আটকে তরুণীকে ধর্ষণ করে। অন্যদিকে পুলিশের কাছে আটক থাকা মুন্না জানায় তার সাথে তরুণীও রয়েছে। পরে মুন্নাকেসহ পুলিশ রিসোর্টে গিয়ে ওই কক্ষের দরজা বন্ধ পায় এবং ভেতর থেকে তরুণীর চিৎকার শুনে আরও পুলিশ নিয়ে ফয়সাল আহমেদ দুর্জয়কে হাতেনাতে আটক করে এবং তরুণীকে উদ্ধার করে। এরপর ওই তরুণী নিজেই বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ফয়সাল আহমেদ দুর্জয়কে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হবে বলে জানান, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান। তিনি আরও বলেন মুন্নাও তাদের হেফাজতে রয়েছে। এদিকে বুধবার ওই তরুণীকে মেডিকেলের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি। অন্যদিকে নেত্রকোনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিনের সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা হচ্ছে। দলীয় সিদ্ধান্ত নিয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ
রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের দফায় দফায় সংঘর্ষ

শাহবাগীদের বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘শাহবাগবিরোধী ছাত্র ঐক্য মঞ্চ’র বিক্ষোভ মিছিল চলাকালীন গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ Read more

তারাগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ১
তারাগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ১

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজার থেকে জাল টাকাসহ এক প্রতারককে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।বুধবার (১৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে Read more

ভারতে লাইনের পানি পানে মৃত ৫, অসুস্থ হাজারের বেশি
ভারতে লাইনের পানি পানে মৃত ৫, অসুস্থ হাজারের বেশি

ভারতের ‘সবচেয়ে পরিষ্কার শহর’ হিসেবে টানা আটবার পুরস্কার পাওয়া মধ্য প্রদেশের ইন্দোর শহরে সরকারি পাইপলাইনে সরবরাহ করা দূষিত পানি পান Read more

২৯ এপ্রিলের মধ্যে ওমরাহ পালনকারীদের সৌদি ছাড়ার নির্দেশ
২৯ এপ্রিলের মধ্যে ওমরাহ পালনকারীদের সৌদি ছাড়ার নির্দেশ

আসন্ন পবিত্র হজ মৌসুমে যারা সৌদি আরবে পবিত্র হজের আগে ওমরাহ পালন করতে যাবেন তাদের ২৯ এপ্রিলের মধ্যেই সৌদি ছাড়ার Read more

হাত দিলেই খসে পড়ে যাচ্ছে কবরস্থানের সীমানা গ্রেডবিম-পিলারের পলেস্তারা
হাত দিলেই খসে পড়ে যাচ্ছে কবরস্থানের সীমানা গ্রেডবিম-পিলারের পলেস্তারা

মানুষের শেষ ঠিকানা কবরস্থান। সেই কবরস্থানে দুর্নীতি আর অনিয়মের অভিযোগ উঠেছে। ক্ষুদ্ধ এলাকার লোকজন।ঠাকুরগাঁওয়ে কবরস্থানে সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ Read more

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যকার কয়েক ঘণ্টার আকাশযুদ্ধ নিয়ে নতুন তথ্য তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন