আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন জাহাজ ‘হান্দালা’ ত্রাণ নিয়ে গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে। রোববার (১৩ জুলাই) ইতালির সিরাকুসা থেকে জাহাজটি রওনা শুরু করেছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বলেছে, ‘মাত্র কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি বাহিনী অবৈধভাবে আন্তর্জাতিক জলসীমা থেকে আমাদের নৌযান ম্যাডলিনের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং ১২ জন নিরস্ত্র বেসামরিক ব্যক্তিকে অপহরণ করেছিল। তবু আমরা বৈশ্বিক সংহতিকে সঙ্গে নিয়ে ইসরায়েলের অবৈধ ও প্রাণঘাতী অবরোধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি।’ফ্রিডম ফ্লোটিলা আরও বলেছে, তারা গাজার শিশুদের জন্য অবরোধ ভাঙতেই এ যাত্রা করছে। তারা মানবিক সহায়তা ও সংহতির বার্তা নিয়ে যাচ্ছে।তবে হান্দালা জাহাজে ঠিক কতজন অধিকারকর্মী আছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এ সংখ্যা ১৮। ফ্রান্সের কট্টর বামপন্থী রাজনৈতিক দল লা ফ্রঁস ইনসুমিজের (এলএফআই) দুই সদস্যও এ জাহাজে আছেন বলে ধারণা করা হচ্ছে।প্রসঙ্গত, গত ৬ জুন যুক্তরাজ্যের পতাকাবাহী নৌযান ‘ম্যাডলিন’ ইতালির সিসিলি দ্বীপ থেকে গাজার উদ্দেশে যাত্রা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে গাজা উপত্যকায় পৌঁছানো। তবে ৯ জুন ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমা থেকে ম্যাডলিন জাহাজটি জব্দ করে এবং এর ১২ আরোহীকে আটক করে। সূত্র : আরব নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাটমোহরে ১৪ বছরের বিএনপি সভাপতি বর্ষীয়ান নেতার নীরব বিদায়
চাটমোহরে ১৪ বছরের বিএনপি সভাপতি বর্ষীয়ান নেতার নীরব বিদায়

পাবনার চাটমোহর উপজেলা বিএনপি সংগঠিত করতে যাদের শ্রম, মেধা, ত্যাগ রয়েছে, তাদের মধ্যে অন্যতম ছিলেন আবুল হাসেম কাজল। সবাই তাকে Read more

মগবাজারে পারিবারিক কলহের জেরে নারীর আত্মহত্যা
মগবাজারে পারিবারিক কলহের জেরে নারীর আত্মহত্যা

রাজধানী হাতিরঝিল থানাধীন বড় মগবাজার এলাকার একটি বাসা থেকে শম্পা আক্তার (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ Read more

খাগড়াছড়িতে নির্বাচনী উত্তাপ, ভোটযুদ্ধে নেমেছে বিএনপি-জামায়াত
খাগড়াছড়িতে নির্বাচনী উত্তাপ, ভোটযুদ্ধে নেমেছে বিএনপি-জামায়াত

আসন্ন খাগড়াছড়ির ২৯৮ নং সংসদীয় আসনকে ঘিরে দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে পাহাড়ের রাজনীতি। সামনে জাতীয় সংসদ নির্বাচন, আর সেই Read more

রাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থিতা করছেন ৩০৬ জন
রাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ, প্রার্থিতা করছেন ৩০৬ জন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর Read more

চৌহালীতে যমুনায় অভিযান, অবৈধ বালু উত্তোলনে বাল্বহেডসহ আটক ১
চৌহালীতে যমুনায় অভিযান, অবৈধ বালু উত্তোলনে বাল্বহেডসহ আটক ১

ভাঙ্গন বিধ্বস্ত সিরাজগঞ্জের চৌহালীতে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে  যমুনার বিভিন্ন  চরে বাল্বহেড দিয়ে  অবৈধভাবে বালু উত্তোলনের সময়ে বাল্বহেডসহ    Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন