চুয়াডাঙ্গার জীবননগরে টুটুল মিয়া (২৫) নামে এক মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন পিতা রফিক হোসেন।সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টায় মাদকাসক্ত ছেলেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায় পিতা রফিক হোসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।জানা গেছে, টুটুর প্রতিনিয়ত নিজ বাড়িতে মাদক সেবন করে মাতলামি করতো। ছেলের এসব কাণ্ড সহ্য করতে না পেরে এক পর্যায়ে পিতা রফিক হোসেন তাকে আইনের হাতে তুলে দেন। ছেলেকে আইনের হাতে তুলে দেওয়ার বিষয়ে পিতা রফিক হোসেন জানান, ‘দীর্ঘদিন ধরে সে মাদকসেবন করে আসছে। শতচেষ্টা করেও আমি তাকে নিয়ন্ত্রণে আনতে পারিনি। বাধ্য হয়েই তাকে আইনের হাতে তুলি দিয়েছি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের
তুষারের ‘নগ্ন ভিডিও’ প্রকাশের হুমকি নীলা ইস্রাফিলের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘নগ্ন ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়েছেন নীলা ইস্রাফিল।আজ শনিবার রাতে নিজের Read more

ভারতে পালানোর সময় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ভারতে পালানোর সময় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে  ৪৫) গ্রেফতার Read more

বিশ্ব মিতব্যয়িতা দিবস আজ
বিশ্ব মিতব্যয়িতা দিবস আজ

আজ ৩১ অক্টোবর। বিশ্ব মিতব্যয়িতা দিবস। সারা বিশ্বে প্রতি বছরের মতো এবারও হচ্ছে বিশ্ব সঞ্চয় দিবস বা বিশ্ব মিতব্যয়িতা দিবস Read more

সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার
সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে ধান ক্ষেত থেকে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব Read more

সবার আগে নতুন বছর ২০২৬-কে স্বাগত জানাল যেসব দেশ
সবার আগে নতুন বছর ২০২৬-কে স্বাগত জানাল যেসব দেশ

আতশবাজি ও উৎসবের আলোয় নতুন বছর ২০২৬-কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড।  উৎসবের আলো ও নৃত্য–সঙ্গীতের মাঝে দেশটি নতুন বছর ২০২৬-কে স্বাগত Read more

সাকিলকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে সহযোদ্ধারা
সাকিলকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে সহযোদ্ধারা

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের ১০ দিন পর নেপাল থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের কৃতী সন্তান পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন