খাগড়াছড়িতে মানসিক রোগে আক্রান্ত এক যুবককে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জীবিত অবস্থায় উদ্ধার করেছে ৩ বিজিবি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) খাগড়াছড়ি সদরের তেতুলতলা এলাকা থেকে নিখোঁজ হওয়া ওই যুবককে পানছড়ি লোগাং বিজিবি ক্যাম্পের তৎপরতায় পুনরুদ্ধার করা হয়।পরিবার সূত্রে জানা যায়, নিপুন দেওয়ান  নামে মানসিক রোগী দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। চারদিকে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে তার পরিবার সন্ধ্যার পর লোগাং বিজিবি ক্যাম্পের চেকপোস্টে বিষয়টি জানায়।ঘটনা জানামাত্র সুবেদার মোঃ মোকলেসরের নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ টহল দল তাৎক্ষণিকভাবে মাঠে নামেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শেষে তথ্য পাওয়া যায় যে নিখোঁজ ব্যক্তি বাবুরাপাড়া এলাকায় অবস্থান করছেন। পরে বিজিবির টহল দল পরিবারের এক সদস্যকে সঙ্গে নিয়ে দ্রুত সেখানে পৌঁছে রাত ৯টার দিকে নিপুনকে উদ্ধার করে।উদ্ধারের পর তাকে লোগাং বিজিবি ক্যাম্পে আনা হয় এবং পরবর্তীতে তার চাচা পুলিশ বিভাগের এএসআই প্রণবর চাকমা -এর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযানের জন্য পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিজিবির এমন মানবিক উদ্যোগ এলাকাবাসীর মাঝে প্রশংসার জোয়ার তুলেছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার গাজার পথে ত্রাণবাহী নতুন জাহাজ হান্দালা
এবার গাজার পথে ত্রাণবাহী নতুন জাহাজ হান্দালা

আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন জাহাজ ‘হান্দালা’ ত্রাণ নিয়ে গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করেছে। রোববার (১৩ জুলাই) Read more

হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ারঅ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে Read more

উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি
উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপপ্রেস সচিব এবং সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা Read more

দেশের ৯৯ শতাংশ পোশাক কারখানা চালু
দেশের ৯৯ শতাংশ পোশাক কারখানা চালু

এবার ঈদুল ফিতরের বড় ছুটি পেয়েছেন পোশাক শ্রমিকরাও। ঈদের আগে কয়েকটি প্রতিষ্ঠানের কর্মীদের বেতন-বোনাস নিয়ে অসন্তোষ থাকলেও ঈদ কাটিয়ে ফিরেছেন Read more

বন্ধুকে ভিডিও কলে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
বন্ধুকে ভিডিও কলে রেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

বন্ধুকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফাহিমা সুলতানা মারিয়া নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। Read more

‘খতিব অপহরণকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে সরকার’
‘খতিব অপহরণকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে সরকার’

খতিব মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণকারীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন