ইংল্যান্ডের চেলসির একাডেমি থেকে ২০১৯-২০ মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব-১৮ দলে যোগ দেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফরোয়ার্ড ফারহান আলি ওয়াহিদ। অনূর্ধ্ব-১৮ দলে ৩৬ ম্যাচে ১০ গোল ও ৬ অ্যাসিস্ট করার পর তিনি প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন।মাত্র কয়েক মাসেই অনূর্ধ্ব–২১ দলে নিজের প্রতিভার ছাপ রেখেছেন ১৯ বছর বয়সী ফারহান। ছয় ম্যাচে শুরুর একাদশে থেকে তিন গোল ও চার অ্যাসিস্ট করেছেন তিনি।গত নভেম্বর ফারহানের জন্য স্মরণীয়। দুই ম্যাচে তিনটি গোল ও অবদান রাখার জন্য ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হিসেবে নির্বাচিত হন তিনি। বেয়ারউড পার্কে রিডিংয়ের বিপক্ষে ৫–১ গোলে জয়ের ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন। এরপর টটেনহ্যাম অনূর্ধ্ব–২১ দলের বিপক্ষে ১–১ গোলে ড্রয় ম্যাচেও গোল করে দলকে হার থেকে বাঁচান ফারহান। পুরস্কার জেতার পর ফারহান বলেন, ‘এটা অসাধারণ অনুভূতি। সেপ্টেম্বরেও মনোনয়ন হয়েছিল, কিন্তু তখন জিততে পারিনি। শেষ পর্যন্ত জিততে পেরে খুব খুশি। এটা আশা করিনি, কারণ দারুণ মনোনয়ন ছিল।’তিনি আরও বলেন, ‘আমি প্রতিদিন ধীরে ধীরে উন্নতি করছি। অনূর্ধ্ব–২১ দলে এটি আমার প্রথম মৌসুম, চেষ্টা করছি যতটা সম্ভব দলকে সাহায্য করতে। এই ট্রফিটা আমি কয়েক বছর আগে গটিঙ্গেনে পাওয়া ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ ট্রফির পাশে রাখব।’বাংলাদেশি সমর্থকরা বেশ কিছুদিন ধরেই ফারহানের খেলার দিকে নজর রাখছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) তাকে লক্ষ্য রাখছে। তবে আপাতত বাংলাদেশের জার্সি গায়ে পরার সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়া যেভাবে বদলে দিয়েছিলেন রাজনৈতিক নেতার সাজপোশাকের ধারণা
খালেদা জিয়া যেভাবে বদলে দিয়েছিলেন রাজনৈতিক নেতার সাজপোশাকের ধারণা

পরনে শিফন শাড়ি, আঁকা ভ্রু, চোখে বড় সানগ্লাস- নিজের ব্যক্তিত্বের সাথে মিলিয়ে জনপরিসরে এভাবেই দেখা যেত প্রয়াত বিএনপি চেয়ারপার্সন খালেদা Read more

ভোলায় জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫
ভোলায় জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আহত ১৫

মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চলাকালীন সময়ে অসাধু জেলেদের হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছেন। Read more

কুমিল্লা টাউন হল মাঠে কুস্তি খেলা
কুমিল্লা টাউন হল মাঠে কুস্তি খেলা

নববর্ষ মানেই উৎসব, আর সেই উৎসবের রঙ ছড়িয়ে দিয়ে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির ব্যতিক্রমী আয়োজনে টাউনহল মাঠে ফিরে Read more

টস জিতে বাজিমাত, ১৩৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে জয়ের পথে পাকিস্তান
টস জিতে বাজিমাত, ১৩৩ রানে শ্রীলঙ্কাকে থামিয়ে জয়ের পথে পাকিস্তান

টস জিতে শ্রীলঙ্কাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে পাকিস্তান অধিনায়ক যে মোটেও ভুল করেননি তার প্রমাণ মিলেছে ইনিংস শেষে। আজ আবু ধাবির Read more

নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার
নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়া হচ্ছে: ডিএমপি কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীতে Read more

জাইমা রহমান চেলসির গোলকিপারের সুযোগ পেয়েছিলেন: ক্রীড়া প্রতিমন্ত্রী
জাইমা রহমান চেলসির গোলকিপারের সুযোগ পেয়েছিলেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ক্লাব চেলসির নারী দলের গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন