ভোলার লালমোহনে আবু বক্কর সিদ্দিক (৫০) নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের কচুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত ওসমান গনির ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হন সিদ্দিক। এরপর রাতে লালমোহনের কচুয়াখালী গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, যাত্রী সেজে দুর্বৃত্তরা তার অটোরিকশা ভাড়া করে লালমোহন নিয়ে যায়। সেখানে নির্জন এলাকায় নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর লাশ ঘটনাস্থলে ফেলে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।পরিবার জানায়, প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে জীবিকার সন্ধানে বের হন সিদ্দিক। সারাদিন গাড়ি চালানোর পর রাতে বাড়ি ফিরেন। কিন্তু গতকাল তার বাড়ি ফিরতে দেরী হলে পরিবার খোঁজ করলে মৃত্যুর সংবাদ শুনতে পান। পরিবারের একমাত্র উর্পাজনকারী ব্যাক্তিকে হারিয়ে আজ তারা বাকরুদ্ধ। এছাড়াও তার মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।  লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের একাধিক স্থানে ধাড়ালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ঘটনা তদন্তে ও অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ায় ৬ মাসের কারাদণ্ড
টিভিতে প্রেসিডেন্টকে দেখতে না চাওয়ায় ৬ মাসের কারাদণ্ড

টিভিতে প্রেসিডেন্টকে দেখতে অস্বীকৃতি জানানোয় তিউনিশিয়ায় এক বন্দিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন নতুন করে দণ্ড পাওয়ায় তার কারাগারে Read more

এই প্রথম নির্বাচনে পোস্টার মানা, প্রার্থীরা আর যা যা করতে পারবেন না
এই প্রথম নির্বাচনে পোস্টার মানা, প্রার্থীরা আর যা যা করতে পারবেন না

এবার নির্বাচনী আচরণবিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার। অর্থাৎ নির্বাচন কমিশন Read more

মালয়েশিয়ায় নিষিদ্ধ পল্লীতে অভিযান, ১০ বাংলাদেশি নারীসহ ১৪ জন উদ্ধার
মালয়েশিয়ায় নিষিদ্ধ পল্লীতে অভিযান, ১০ বাংলাদেশি নারীসহ ১৪ জন উদ্ধার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পেতালিং এলাকায় একটি নিষিদ্ধ পল্লীতে বিশেষ অভিযান চালিয়ে ১০ বাংলাদেশি নারীসহ ১৪ জন বিদেশি নারীকে উদ্ধার Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

সিলেট সীমান্তে ভারতীয়ের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেট সীমান্তে ভারতীয়ের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ডোনা সীমান্তের ভারত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন