গত বছরের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্র ও সাউন্ড গ্রেনেডের একটি বড় অংশ উদ্ধার করেছে র‍্যাব। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।তিনি বলেন, গত ৩১ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার বিবির বাগিচা এলাকা থেকে গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া ৪টি সাউন্ড গ্রেনেট উদ্ধারসহ মোহাম্মদ ফয়সাল খান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও ৪টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়। তবে সাউন্ড গ্রেনেডের কোন সিরিয়াল নম্বর না থাকায় এগুলো কোন থানা থেকে লুট হয়েছিলো সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের কচুয়ায় মাঝিরকান্দি এলাকা থেকে ৫ আগস্ট যাত্রাবাড়ী থানা থেকে অস্ত্র লুট হয়ে একটি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অস্ত্রের সিরিয়াল দেখে বোঝা যায় যাত্রাবাড়ী থানা থেকে এই অস্ত্র লুট হয়েছে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুকে ছেলের আবেগঘন পোস্ট
সাবেক রাষ্ট্রপতিকে নিয়ে ফেসবুকে ছেলের আবেগঘন পোস্ট

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা আবদুল হামিদের দেশত্যাগ নিয়ে নানা বিতর্ক ও Read more

শ্রীনগরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
শ্রীনগরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিষধর সাপের কামড়ে সেলিনা বেগম (৫৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামের Read more

গাজীপুরে বৃক্ষ মেলায় নেই বৃক্ষ, লটারির নামে চলছে জুয়া
গাজীপুরে বৃক্ষ মেলায় নেই বৃক্ষ, লটারির নামে চলছে জুয়া

গাজীপুর সদর উপজেলার নয়নপুর রাজেন্দ্রপুর সেনানিবাস এলাকায় (স্থানীয় ঈদগাহ মাঠে) বৃক্ষ ও কুটির শিল্প মেলার নামে চলছে লটারি ব্যবসা। মেলা Read more

যশোরে মসজিদের টাকা লোপাটের অভিযোগ
যশোরে মসজিদের টাকা লোপাটের অভিযোগ

যশোর সদর উপজেলার চুড়ামনকাটির গোবিলা উত্তরপাড়া জামে মসজিদের টাকা লোপাটের অভিযোগ উঠেছে। নতুন কমিটির নেতৃবৃন্দ পুরোনো কমিটির বিরুদ্ধে জেলা প্রশাসকসহ Read more

হবিগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের Read more

সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে আটক ২ কলেজ শিক্ষার্থী
সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে আটক ২ কলেজ শিক্ষার্থী

নওগাঁর সাপাহারে সীমান্ত এলাকা দেখতে গিয়ে কাঁটাতারের বেড়া ধরে টিকটক ভিডিও ও সেলফি তোলার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন