অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ও চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসের রিপাবলিক চত্বরে এক বিক্ষোভ সমাবেশে প্রতিবাদ জানিয়েছে হাজার হাজার মানুষ। এতে ফিলিস্তিনি পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সীরা সমবেত হন।একটি প্ল্যাকার্ডে লেখা ছিল– ‘Attendez-vous qu’il n’y ait plus de Palestiniens pour reconnaître l’État de Palestine?’, বাংলায় যার অর্থ দাঁড়ায়- “আপনারা কি অপেক্ষা করছেন, সব ফিলিস্তিনি মারা গেলে তবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন?”রোববার (২৫ মে) বিকালে প্যারিসের রিপাবলিক চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে স্পষ্ট বার্তা ছিল– গণহত্যা বন্ধ হোক, আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করুক। আয়োজকরা জানান, এটি শুধু প্রতিবাদ নয়, বরং মানবতার পক্ষে একটি ক্রমাগত আওয়াজ।সমাবেশে একজন অংশগ্রহণকারী জানান, আমরা চাই বিশ্ব বিবেক জাগ্রত হোক। প্রতিটি মানুষের প্রাণের মূল্য আছে, ফিলিস্তিনিদেরও।বিক্ষোভে বিভিন্ন প্ল্যাকার্ডে ‘Ce n’est pas une guerre, c’est un génocide’ লেখা অর্থাৎ, ‘এটি যুদ্ধ নয়, গণহত্যা’ ইত্যাদি বার্তা দেখা গেছে। পুরো এলাকা ফিলিস্তিনের পতাকায় ঢেকে যায়। সূত্র: সাবাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রামুতে বাস–নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২
রামুতে বাস–নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত ২

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু স্বপ্নতরী পার্ক এলাকার কাছে যাত্রীবাহী বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন Read more

১০০ শতাংশ দগ্ধ হয়েছেন ২ ফায়ার ফাইটার: মহাপরিচালক
১০০ শতাংশ দগ্ধ হয়েছেন ২ ফায়ার ফাইটার: মহাপরিচালক

গুদামের আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মীর শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার Read more

ট্রাম্পের বক্তব্য বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী: ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী
ট্রাম্পের বক্তব্য বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী: ইরানি উপ-পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী’ বলে আখ্যায়িত করেছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। তিনি বলেন, ট্রাম্পের বার্তাগুলো বাস্তব পরিস্থিতির Read more

বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি
বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি

ক্রাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন Read more

দেশের ইতিহাসে আবারও সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের ইতিহাসে আবারও সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সম্প্রতি স্বর্ণের মূল্য সমন্বয় করে নতুন দাম ঘোষণা করেছে। Read more

যমুনা সেতু প্রকল্পে ৩ হাজার কোটি টাকার গরমিলের অভিযোগ
যমুনা সেতু প্রকল্পে ৩ হাজার কোটি টাকার গরমিলের অভিযোগ

দেশের অবকাঠামো খাতের সবচেয়ে বড় বৈদেশিক সহায়তাপ্রাপ্ত প্রকল্পগুলোর একটি যমুনা নদীর ওপর নির্মিত ডাবল লাইনের রেলসেতু। বহুল প্রতীক্ষিত এই প্রকল্পটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন