গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতি সন্তান তানভীর লিমন।গত ২৪ মে রাজধানীর অভিজাত হোটেল স্কাই সিটিতে অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৫’। গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশন ফোরামের আয়োজনে সম্মাননা জানানো হয় দেশের অর্থনীতি, সমাজসেবা, চিকিৎসা, সাংবাদিকতা ও শোবিজের সফল ৩০ জনকে।চ্যানেল আই ডিজিটাল প্লাটফর্মে কন্টেন্ট নির্মাতা ও উপস্থাপক তানভীর লিমন এই পুরস্কার পেয়েছেন ডিজিটাল মিডিয়া পার্সোনালিটি (Digital Media Personality) বিভাগে, সেরা ডিজিটাল মাধ্যমের উপস্থাপক হিসেবে। তানভীর লিমন প্রায় চার বছর ধরে চ্যানেল আই ডিজিটাল বিভাগে বিনোদন ও সমসাময়িক বিষয়ের উপর কন্টেন্ট নির্মাণ ও উপস্থাপনা করছেন। বিশেষ করে চলতি বছরের ভালোবাসা দিবসে চ্যানেল আই ডিজিটাল প্লাটফর্মে প্রচারিত ‘প্রেমের গল্প’ শিরোনামে টক শো উপস্থাপনা বেশ সাড়া ফেলেন।পুরস্কারপ্রাপ্তির পর তানভীর লিমন বলেন, ‘এই অর্জন শুধু আমার একার নয়, এটি বাংলাদেশের ডিজিটাল মিডিয়া অঙ্গনের সবার।’ তিনি বিনোদন বিভাগে কর্মরত সাংবাদিক ও কন্টেন্ট নির্মাতাদের তার সম্মাননা উৎসর্গ করেন। তিনি আরো বলেন, ‘এই অর্জন তার ভবিষ্যৎ কাজকে আরও অনুপ্রাণিত করবে।’গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড হাতে জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির ও সাংবাদিক মাসিদ রণ। তানভীর লিমন ছাড়াও সেরা সাংবাদিক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বার্তা২৪.কমের সিনিয়র নিউজরুম এডিটর আল মাসিদ (রণ)।প্রসঙ্গত, শোবিজ অঙ্গন থেকে এই পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক ইমন, অভিনেতা সোহেল মণ্ডল, অভিনেত্রী শবনম ফারিয়া, সাফা কবির, তানজিন তিশা, সাদিয়া আয়মান, সঙ্গীতশিল্পী আতিয়া আনিসা, পুলক অধিকারী ও নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ।অনুষ্ঠানে সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মীর হাসমত আলী। বিশেষ অতিথি ছিলেন কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চন্দনাইশে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার
চন্দনাইশে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশের পাহাড়ি এলাকা কাঞ্চনাবাদ ইউনিয়ন থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ এপ্রিল) রাতে ইউনিয়নের পাহাড়ি এলাকার ৪১ Read more

মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার মনপুরায় পুকুরে পানিতে ডুবে আরিশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারে চলছে শোকের Read more

যন্ত্রপাতির মেয়াদ শেষ, হাজার কোটি টাকার প্রকল্পে প্রশ্নবিদ্ধ পরিকল্পনা
যন্ত্রপাতির মেয়াদ শেষ, হাজার কোটি টাকার প্রকল্পে প্রশ্নবিদ্ধ পরিকল্পনা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর আগেই স্থাপিত বহু যন্ত্রপাতির ওয়ারেন্টি শেষ হয়ে গেছে। দীর্ঘদিন অব্যবহৃত থাকার কারণে এসব Read more

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন তুলেছে বিএনপি
বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন তুলেছে বিএনপি

বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন দলের নেতাকর্মীরা। আজ রবিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বগুড়া Read more

এইচএসসির ৪ দিনের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ
এইচএসসির ৪ দিনের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ

চলমান এইচএসসির স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। এতে স্থগিত প্রত্যেক দিনের পরীক্ষা পৃথক আরেকটি দিনে নেওয়ার সূচি নির্ধারণ Read more

ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ অটো চালক আজিজুল হক (৪৭) নামের এক মাদক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন