‘শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করেছি, এখন আমরাই দেশের সবচেয়ে বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া আর কেউ নেই’-এমন বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক।সোমবার (৯ জুন) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরও বলেন, ‘যারা নতুন করে মাফিয়া হওয়ার স্বপ্ন দেখছেন, এখনই সতর্ক হোন। কেউ যদি আমাদের ভোট কেড়ে নিতে চায়, তাহলে আমরা আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব।’অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম ইউ মাহমুদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত মো. জাবেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম আহ্বায়ক শাহেদুল আলম শাহেদ, এনসিপি নেতা দেলোয়ার হোসেনসহ আনোয়ারা-কর্ণফুলীর সংগঠকবৃন্দ এবং দলীয় নেতাকর্মীরা।অনুষ্ঠানে দুই উপজেলার জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধানমন্ডির আওয়ামী লীগের মিছিলে লক্ষ্মীপুরের ছাত্র হত্যা মামলার আরজু!
ধানমন্ডির আওয়ামী লীগের মিছিলে লক্ষ্মীপুরের ছাত্র হত্যা মামলার আরজু!

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বর আওয়ামী লীগের ঝটিকা মিছিলে দেখা মিললো লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি আশরাফ উদ্দিন আরজুর। Read more

ডিমের কুসুম ক্ষতিকর যাদের জন্য
ডিমের কুসুম ক্ষতিকর যাদের জন্য

শরীরের কোষ গঠনকারী পুষ্টি উপাদান আমিষ বা প্রোটিনের অন্যতম উৎস ডিম। সহজলভ্য ও পুষ্টিকর হওয়ায় দৈনন্দিন খাবারের তালিকায় এটি সাধারণত Read more

ফি দিতে পারেননি বাবা, ছেলেকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দেয়ালো স্কুল কর্তৃপক্ষ
ফি দিতে পারেননি বাবা, ছেলেকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দেয়ালো স্কুল কর্তৃপক্ষ

স্কুলের পরীক্ষার ফি দিতে পারেননি এক শিক্ষার্থীর বাবা। তাই তাকে মেঝেতে বসিয়ে পরীক্ষা দিতে বাধ্য করেছে স্কুল কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে Read more

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

কুমিল্লায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ একাধিক মামলার আসামি মো. জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত Read more

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি সতর্ক নির্দেশনা
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি সতর্ক নির্দেশনা

দেশজুড়ে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সরকারি ও Read more

কাশিমপুরে শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ২
কাশিমপুরে শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, গ্রেপ্তার ২

গাজীপুরের কাশিমপুরে শারদীয় দুর্গা পূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে মহানগরীর কাশিমপুরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন