ইরাকের কুর্দিস্তান অঞ্চলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কোম্পানির একটি তেল ক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ জুলাই) এই হামলায় তেলক্ষেত্রের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে ওই কোম্পানি।বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ইরাকের স্বায়ত্তশাসিত ওই অঞ্চলে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে প্রায়ই হামলার ঘটনা ঘটেছে। কুর্দিস্তানের আঞ্চলিক সরকার বলেছে, দুহক প্রদেশের সারসাং তেল ক্ষেত্রে ড্রোন হামলা হয়েছে। কুর্দিস্তান অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে সরকার।এর আগে, সোমবার প্রতিবেশী আরবিল প্রদেশের একটি বিমানবন্দরে একই ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই বিমানবন্দরে মার্কিন সৈন্যরা অবস্থান করছেন। তেল ক্ষেত্র পরিচালনাকারী মার্কিন কোম্পানি এইচকেএন এনার্জি বলেছে, সারসাং তেল ক্ষেত্রের একটি উৎপাদন স্থাপনায় স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এক বিবৃতিতে মার্কিন এই কোম্পানি বলেছে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই তেল ক্ষেত্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ড্রোন হামলার পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।এইচকেএন এনার্জি জানায়, তেল ক্ষেত্রের জরুরি পরিষেবা দলের সদস্যরা আগুন নিভিয়ে ফেলেছেন। গত কয়েক সপ্তাহে কুর্দিস্তানে ড্রোন ও রকেট হামলা বৃদ্ধি পেয়েছে। সংঘাতে বিধ্বস্ত ইরাকে প্রায়ই এই ধরনের হামলার ঘটনা ঘটে। সাধারণত যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র ইসরায়েল-বিরোধী ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো এসব হামলার সঙ্গে জড়িত।সারসাং তেল ক্ষেত্রের বিস্ফোরণের এই ঘটনা এমন এক সময়ে ঘটেছে; যার এক দিন আগেই কুর্দিস্তানে বিস্ফোরক বহনকারী অন্তত তিনটি ড্রোন হামলা হয়। এর মধ্যে কুর্দিস্তানের পার্শ্ববর্তী আরবিল প্রদেশের আরবিল বিমানবন্দরের কাছে একটি ড্রোন ভূপাতিত হয়।আরবিল বিমানবন্দরে মার্কিন সৈন্যদের আবাস রয়েছে। বাকি দুটি ড্রোন খুরমালা তেলক্ষেত্রে আঘাত হানে। হামলায় সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি।বর্তমানে ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সৈন্য রয়েছেন। মার্কিন এই সৈন্যরা মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে ইরাকে কাজ করছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার লোহিত সাগরে সতর্কতা জারি করল ইউরোপীয় ইউনিয়ন
এবার লোহিত সাগরে সতর্কতা জারি করল ইউরোপীয় ইউনিয়ন

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে দ্বিতীয় মাসে পদার্পণ করতেই সরাসরি যুদ্ধে যোগ দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শনিবার (২৮ মার্চ) Read more

মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল: হাসনাত
মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল: হাসনাত

মাইলস্টোন স্কুলে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত Read more

ব্যানার-ফেস্টুনে সেজেছে জামালপুর, জেলা বিএনপির সম্মেলন কাল
ব্যানার-ফেস্টুনে সেজেছে জামালপুর, জেলা বিএনপির সম্মেলন কাল

দীর্ঘ ৯ বছর পর জামালপুর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে আগামীকাল শনিবার (২৩) আগস্ট। শহরের বেলটিয়া এলাকায় এ সম্মেলনের Read more

‘মব’ হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ
‘মব’ হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

মব জাস্টিস তৈরি হচ্ছে মূলত মোবাইল ও সোশ্যাল মিডিয়ার কারণে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নয়, বরং এটি নতুন চ্যালেঞ্জ। Read more

ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক
ছেঁড়া-ফাটা নোট নিতে না চাইলেই ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক

  দীর্ঘদিনের ব্যবহার অথবা বিভিন্ন কারণে টাকার কাগজের নোট ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। দোকানি থেকে শুরু করে কেউ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন