গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদের পর স্বামী ও সন্তান দুধ দিয়ে গোসল করেছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের খোন্দকারপাড়া দরগার শরীফের সামনে এই ঘটনা ঘটে। এতে এলাকায় কৌতূহল ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, মুকসুদপুর উপজেলার বিল্লাল শেখের ছেলে সাইফুল শেখ (৩০) ২০১৪ সালের অক্টোবরে ফরিদপুর জেলার ভাঙা উপজেলার ছোট মুচকুন্নি গ্রামের আদম আলীর মেয়ে রোজিনা বেগমকে (২৭) সামাজিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে মিনহাজ শেখ (১০) নামে এক পুত্রসন্তান রয়েছে।দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে গত ১৯ জুলাই রোজিনা বেগম স্বামীসহ শ্বশুরবাড়ির আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।এর ধারাবাহিকতায় ১৫ আগস্ট (শুক্রবার) বিকেলে মুকসুদপুর থানার সামনে টেংরাখোলা বাজারের এক হোটেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দেনমোহর ৫ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করে তাদের মধ্যে তালাক সম্পন্ন হয়।পরে শনিবার সকালে সাইফুল শেখ ও তার ছেলে মিনহাজ শেখ দরগার শরীফের সামনে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন। সাইফুল বলেন, ‘দীর্ঘ দিনের দাম্পত্য কলহের অবসান হওয়ায় আমি ও আমার ছেলে দুধ দিয়ে গোসল করেছি।’মুকসুদপুর থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, ‘উভয় পক্ষ আমার কাছে একটি আপোষনামা জমা দিয়েছেন। তালাকের পরদিন সকালে দুধ দিয়ে গোসলের ঘটনা ঘটেছে, যা এলাকায় আলোচনা তৈরি করেছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শেখ হাসিনা ও ১১ শিল্প গ্রুপের ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
শেখ হাসিনা ও ১১ শিল্প গ্রুপের ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারসহ ১১ শিল্প গ্রুপের ৫৭ হাজার ২৬০ কোটি টাকার স্থাবর ও অস্থাবর Read more

এবার ভারত সফরে যাচ্ছেন পুতিন
এবার ভারত সফরে যাচ্ছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি মাসে ভারত সফরে যাচ্ছেন। বৃহস্পতিবার (০৭ আগস্ট) ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল এ Read more

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের
পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, 'সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করো, নইলে ভৌগোলিক উপস্থিতি হারাতে হবে।'শুক্রবার Read more

হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ
হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেয়া হচ্ছে ওসমান হাদির মরদেহ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের হিমঘরে নেয়া হচ্ছে। এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক Read more

কিশোর গ্যাং ও রোহিঙ্গা সন্ত্রাসীদের দাপট, পারিবারিক দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ
কিশোর গ্যাং ও রোহিঙ্গা সন্ত্রাসীদের দাপট, পারিবারিক দ্বন্দ্বে রক্তক্ষয়ী সংঘর্ষ

উখিয়ার ঘাট কাস্টমস ঘুমধুম সীমান্তবর্তী এলাকায় গাছের ডাল কাটাকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাং ও ভাড়াটিয়া রোহিঙ্গা সন্ত্রাসী মিলে নুরুল Read more

লঘুচাপের আভাস, বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কার
লঘুচাপের আভাস, বজ্রসহ ভারী বৃষ্টির আশঙ্কার

দেশজুড়ে টানা কয়েকদিন ধরে চলা বৃষ্টির মধ্যে আরও বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজও দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন