দেশের প্রথম কুরআনভিত্তিক মেগা রিয়েলিটি শো ‘কুরআনিক জিনিয়াস’ সিজন-১-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবুল হুসাইন সারজিল। একই প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ ইহছান ভূঁইয়া।বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। পবিত্র রমজান মাসজুড়ে একুশে টেলিভিশনে (ইটিভি) প্রচারিত এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন প্রফেসর মোখতার আহমেদ।আয়োজক সূত্রে জানা গেছে, সারা দেশ থেকে কয়েক হাজার প্রতিযোগীর মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সেরা ৩০ জনকে টেলিভিশন রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়। ছয়টি কঠিন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে পাঁচজন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কুরআনের শানে নুযুল, ঘটনাপ্রবাহ, তাদাব্বুরে কুরআন, শপথ ও উপমাসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগীদের জ্ঞান যাচাই করা হয়।প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হিসেবে আবুল হুসাইন সারজিল ৩ লক্ষ টাকা এবং পবিত্র ওমরাহ পালনের সুযোগ লাভ করেন। রানার আপ আব্দুল্লাহ ইহছান ভূঁইয়া পান ২ লক্ষ টাকা ও ওমরাহ পালনের সুযোগ। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মাসনুন তাহসিফ।সাফল্যের অনুভূতি ব্যক্ত করে চ্যাম্পিয়ন আবুল হুসাইন সারজিল বলেন, “এই অর্জন ভাষায় প্রকাশ করা কঠিন। কুরআনের সাথে দীর্ঘ সময় কাটানো এবং পরিশ্রমের এক অপূর্ব প্রতিদান আমি পেয়েছি। এই সাফল্য আমার শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ার ফসল।”রানার আপ আব্দুল্লাহ ইহছান ভূঁইয়া বলেন, “আল্লাহর অশেষ রহমতে আমি এই অবস্থানে পৌঁছেছি। বিশেষভাবে দোয়া করেছিলাম যেন আল্লাহ আমাকে ওমরাহ বিজয়ীদের অন্তর্ভুক্ত করেন, আলহামদুলিল্লাহ তিনি তা কবুল করেছেন।”ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর এই অনন্য সাফল্যে বিশ্ববিদ্যালয় পরিবার ও সহপাঠীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব এক পরিবার
পটিয়ায় আগুনে পুড়ে নিঃস্ব এক পরিবার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে এক অসহায় পরিবারের বসতঘর। বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার হাইগাঁও Read more

বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করা ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় 'এফবি ঝড়' ও 'এফবি Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ ভিআইপিকে শনাক্ত করেছে দুদক
দুবাইয়ে অর্থপাচারকারী ৭০ ভিআইপিকে শনাক্ত করেছে দুদক

বাংলাদেশ থেকে অর্থপাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে ৪৫৯ বাংলাদেশি সম্পদের পাহাড় গড়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ’ এবং Read more

সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার (১২ মে) রাত পৌনে ১২ টায় তাকে গ্রেপ্তার Read more

শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা
শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা

শাহজাদপুরে হাসি খাতুন (২৩) নামের এক গৃহবধূর মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছেন গলায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন