ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে ৪ দিনের তীব্র সামরিক যুদ্ধের অবসান ঘটেছে। তবে ভারত-অধিকৃত কাশ্মিরের সীমান্তবর্তী গ্রামের অনেক বাসিন্দা পাকিস্তানের গোলাবর্ষণে নিজেদের বাড়িঘর ও জীবিকা ধ্বংস হওয়ায় সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। মঙ্গলবার (১৩ মে) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সীমান্ত লাগোয়া এলাকায় সন্ত্রাসীদের ঘাঁটি আছে অভিযোগ করে গত ৭ মে ভারতের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। পরে পাকিস্তানও ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় অন্তত ৭০ বেসামরিক নিহত হয়েছেন। সংঘাতের সময় কাশ্মিরের শত শত গ্রামবাসী তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।রয়টার্স জানায়, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির পর কাশ্মিরের সীমান্ত লাগোয়া গ্রামের বাসিন্দারা এখন নিজেদের বাড়িঘরে ফিরছেন। গ্রামে ফিরে তারা পাকিস্তানের হামলায় বাড়িঘর পুরোপুরি কিংবা ছাদ ধ্বংস হয়ে যাওয়া অবস্থায় দেখতে পেয়েছেন।জম্মুর আখনুর জেলার নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরের কোট মাইরা গ্রামের বাসিন্দা রোশন লাল জানান, ‘‘আমরা বাচ্চাদের নিয়ে কোথায় যাব? বর্তমানে আমাদের থাকার কোনও জায়গা নেই এবং খাওয়ারও কিছু নেই।’’৪৭ বছর বয়সী জম্মুর এই বাসিন্দা বলেন, ‘‘গোলাবর্ষণে তার বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে গেছে। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের কাছে ন্যায়বিচারের দাবি জানাই। আমরা এই ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চাই।’’কোট মাইরার পার্শ্ববর্তী পাহাড়ি ওয়ালা গ্রামের কৃষক করণ সিং বলেন, ‘‘সংঘর্ষের সময় তার সাতটি গরু মারা গেছে। তার পরিবার বর্তমানে অস্থায়ী আশ্রয় শিবিরে বসবাস করছে।’’ তিনি বলেন, ‘‘সংঘর্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি গ্রাম ছেড়ে চলে যাই। আমাদের থাকার কোনও জায়গা নেই।’’কাশ্মির উপত্যকার সীমান্ত গ্রাম সালামাবাদে গোলার আঘাতে বাদরুদ্দিন নায়ক ও তার ছয় বছরের ছেলে আহত হয়েছেন। সংঘাতের প্রায় ৫ দিন পর নিজেদের বাড়িতে ফিরেছেন তারা। তিনি বলেন, ‘‘বাড়িতে ফিরে আমার ভালো লাগছে। কিন্তু আমার ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। আমার দুই চাচার বাড়ি একেবারে ধ্বংস হয়ে গেছে। এই ধরনের সংঘাতে সীমান্তের বাসিন্দারাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। যে কারণে আমরা স্থায়ী শান্তি চাই।’’হিন্দু-সংখ্যাগরিষ্ঠ ভারত ও মুসলিম-প্রধান পাকিস্তান ব্যাপক বিবাদপূর্ণ কাশ্মিরের একাংশের নিয়ন্ত্রণ করলেও পুরো অঞ্চলই নিজেদের বলে দাবি করে। অতীতে কাশ্মির নিয়ে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী এই দুই দেশের মাঝে অন্তত দু’বার যুদ্ধও হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে সৃষ্ট উত্তেজনার জেরে ছোটখাটো বহুবার সংঘর্ষেও জড়িয়েছে দেশ দুটি।ভারতের স্থানীয় সরকারের জ্যেষ্ঠ এক কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘‘সরকারি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখছেন এবং ঘরবাড়ি, দোকানপাট ও অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যালোচনা করছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘‘আজ আমাদের দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় গেছে। ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করবে সরকার।’’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘জুলাই সনদের আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট দরকার’
‘জুলাই সনদের আইনি ভিত্তি দিতে জাতীয় নির্বাচনের আগে গণভোট দরকার’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘জুলাই সনদ ঐকমত্য কমিশনের অনেকগুলো সভার মধ্য দিয়ে তৈরি হয়েছে। এটি আমাদের সবারই Read more

সারাদেশে হাদি হত্যার বিচার দাবি, গায়েবানা জানাযা ও মসজিদে দোয়া অনুষ্ঠিত
সারাদেশে হাদি হত্যার বিচার দাবি, গায়েবানা জানাযা ও মসজিদে দোয়া অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি​ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত বিচারের দাবিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় বিক্ষোভ Read more

স্বামী মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী
স্বামী মনোনয়ন না পাওয়ায় কাঁদলেন স্ত্রী

সোমবার ঘোষিত বিএনপির মনোনয়নে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তায়েবুর রহমান হিরণের নাম না থাকায় মনোনয়ন বাতিলের দাবিতে Read more

লিসবনে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫
লিসবনে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫

পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে ‘এলিভাদোর গ্লোরিয়া’ নামের একটি ফানিকুলার (ক্যাবল রেল) দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও Read more

গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, "আমরা আজকে এখানে সমবেত হয়েছি একসাথে খোলামেলা আলাপ করতে। আমাদের সামনে Read more

নেপালে-বিক্ষোভ চলমান, কারাগার থেকে বন্দিদের পলায়ন
নেপালে-বিক্ষোভ চলমান, কারাগার থেকে বন্দিদের পলায়ন

প্রধানমন্ত্রীর পদত্যাগের পরও অস্থিরতা কমছে না নেপালে। এখনও দেশের অনেক জায়গায় বিক্ষোভ করছেন ক্ষুব্ধ ছাত্র-জনতা। ঘটেছে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন