কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মসজিদে ইতিকাফ পালনরত অবস্থায় আবুল হাশিম (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার সুখিয়া বাজার জামে মসজিদে এই ঘটনা ঘটে।নিহত আবুল হাশিম সুখিয়া বাজার বড় আজলদী গ্রামের বাসিন্দা ছিলেন। শুক্রবার রাতে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা যায়, মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ পালনের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করছিলেন আবুল হাশিম। শুক্রবার সকালে ফজরের নামাজ আদায় করে তিনি পুনরায় ইতিকাফে বসেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মসজিদের ভেতরেই তাঁর মৃত্যু হয়। পরে বিকেলে সুখিয়া বাজার বড় আজলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস জানান, “আবুল হাশিম দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মসজিদে ইতিকাফ অবস্থায় পবিত্র পরিবেশে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইলে দাড়ার খাল পুনঃখনন কাজের উদ্বোধন
নড়াইলে দাড়ার খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের বনখলিশাখালী এলাকায় দাড়ার খাল মাইক্রো ওয়াটারসেড পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার Read more

লোহাগাড়ায় ভ্যান ও সেলাই মেশিন বিতরণ
লোহাগাড়ায় ভ্যান ও সেলাই মেশিন বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়ায় সামাজিক ও মানবিক সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও গরীব পরিবারের মাঝে ভ্যান গাড়ি,সেলাই মেশিনসহ বিভিন্ন Read more

জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল
জ্ঞান ফিরেছে নুরের, শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এখনো আইসিইউতে রয়েছেন। তবে তার জ্ঞান ফিরেছে। তিনি ঢাকা মেডিকেল Read more

রাজধানীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
রাজধানীতে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

ঢাকায় ঘন কুয়াশায় শীতের তীব্রতা আরও বেড়েছে। কোথাও কোথাও বইছে হিমেল বাতাস। রাতের শেষ প্রহর থেকেই কুয়াশার চাদরে ঢেকে যায় Read more

সারাদেশে এক দিনে বজ্রপাতে ১০ জনের মৃত্যু
সারাদেশে এক দিনে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

সারাদেশে একদিনে ৬ জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন ছাত্র ও চারজন কৃষক রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবরে Read more

গাজায় শীতের রাতে আবারও হামলা শুরু করল ইসরায়েল
গাজায় শীতের রাতে আবারও হামলা শুরু করল ইসরায়েল

অবরুদ্ধ গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত এবং সাতজন আহত হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান ভঙ্গুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন