পাবনার চাটমোহরে পুকুরে মাছ ধরতে গিয়ে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রাম থেকে মূল্যবান এই মূর্তিটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে কষ্টি পাথরের মূর্তিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।জানা গেছে, নিমাইচড়া ইউনিয়নের মাঝ গ্রামের লোকমান হোসেন তার পুকুরে শুক্রবার সকালে জেলেদের নিয়ে মাছ ধরতে নামেন। মাছ ধরার সময় কয়েকজন জেলের পায়ে শক্ত জাতীয় বস্তু বাধলে সেটি পানি থেকে উঠিয়ে দেখেন অনেক পুরোনো কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি। এ সময় স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা পুকুর পাড়ে জড়ো হয়ে মূর্তিটিকে পূজার্চনা শুরু করে। উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটি প্রায় ৩ ফুট লম্বা এবং আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১৫ কোটি টাকার মতো হতে পারে বলে জানান স্থানীয়রা।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী জানান, এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিষ্ণু মূর্তিটি থানায় নিয়ে এসেছে। প্রত্নতত্ত্ব বিভাগের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সাথে কথা বলে যেটুকু জেনেছি, মূর্তিটি ১০০০ সাল থেকে ১১০০ সালের মধ্যেকার সময়ের হতে পারে। প্রত্নতত্ত্ব বিভাগের লোকজন পরে এসে মূর্তিটি তাদের হেফাজতে নিয়ে যাবে বলে জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার (১ নভেম্বর)সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য Read more

হাসপাতালে কাউকে ভিড় না করার অনুরোধ
হাসপাতালে কাউকে ভিড় না করার অনুরোধ

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সার্বিক চিকিৎসার স্বার্থে Read more

ভোট বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ভোট বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই Read more

নড়াইলে ইজিবাইক চোর চক্রের ২ সদস্য গ্রেফতার
নড়াইলে ইজিবাইক চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

নড়াইলে ব্যাটারি চালিত ইজিবাইক চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় চোরাই ব্যাটারি চালিত Read more

নাঈম ঝড়ে চট্টগ্রামের ৯ উইকেটের জয়
নাঈম ঝড়ে চট্টগ্রামের ৯ উইকেটের জয়

চলতি বিপিএলে ধীরে ধীরে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে চট্টগ্রাম রয়্যালস। শুরুতে কিছুটা এলোমেলো দেখালেও অল্প সময়ের মধ্যেই দলটি ছন্দ Read more

দুর্গন্ধে ফাঁস হলো মৃত্যুর খবর, অতঃপর
দুর্গন্ধে ফাঁস হলো মৃত্যুর খবর, অতঃপর

বাড়ির দরজা ছিল ভেতর থেকে বন্ধ, চারপাশে ছড়িয়ে পড়ছিল তীব্র দুর্গন্ধ। সন্দেহ জাগে পাড়া-প্রতিবেশীদের। পরে দরজা খুলতেই দেখা যায়, ঘরের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন