ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মনোনীত ভিপি প্রার্থী সাদিক কায়েম সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে জানিয়েছেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ স্বাভাবিক ও সুন্দর রয়েছে।মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে কার্জন হল চত্বরে এসব কথা জানান তিনি।সাদিক কায়েম জানান, সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ভিজিট করেছি। সবকিছু স্বাভাবিক ও সুন্দর রয়েছে। শেষ পর্যন্ত যদি সুষ্ঠুভাবে ভোট হয়, তবে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। এখন পর্যন্ত সবকিছু পজিটিভলি হচ্ছে।তিনি আরও বলেন, শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ভোট দিচ্ছেন। এ ধারা শেষ পর্যন্ত অব্যাহত থাকলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নিরপেক্ষ ফলাফল আসবে বলে তিনি আশা করছেন।অন্যদিকে, এবার ছাত্রশিবিরের প্যানেলে দলীয় নেতা-কর্মীদের বাইরে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ এবং ইনকিলাব মঞ্চের শিক্ষার্থীদেরও রাখা হয়েছে।নির্বাচন কমিশনের তথ্য মতে, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বিকাল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা ৪০ মিনিটে প্রকাশিত হয়েছে। ফলাফল Read more

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর
খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল Read more

কক্সবাজারে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
কক্সবাজারে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীতে ছুরিকাঘাতে আমজাদ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল Read more

ইসরাইলি জিম্মিরা মুক্তি পাবে সোমবার: ট্রাম্প
ইসরাইলি জিম্মিরা মুক্তি পাবে সোমবার: ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাসের কাছে জিম্মি জীবিত ইসরাইলিদের আগামী সোমবার (১৩ অক্টোবর) মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট Read more

ভোলায় প্রতিবন্ধী কিশোরীসহ পৃথক দুটি ধর্ষণ, আটক ৩
ভোলায় প্রতিবন্ধী কিশোরীসহ পৃথক দুটি ধর্ষণ, আটক ৩

ভোলার তজুমুদ্দিনে এক প্রতিবন্ধী কিশোরীসহ পৃথক দুটি ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকা ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার Read more

বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে: ফখরুল
বিএনপিকে ধ্বংস করতে বারবার চেষ্টা হয়েছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করেছে বারবার। বিএনপিকে ধ্বংস করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন