বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের সাবেক বিএনপির সভাপতি প্রবীণ নেতা শাহাদত হোসেন মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে খুলনার গাজি মেডিকেল নামে একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক কন্যা ও দুই পুত্র সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।বেলা ১১ টার সময় বেনাপোল বলফিল্ডে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় নামাজে জানাযা বেনাপোল পোর্ট থানার তার নিজ গ্রাম দৌলতপুর গ্রামে। সেখানে যোহরের নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাযার পূর্বে মরহুম শাহাদত এর পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন যশোর (শার্শা)-১ আসনের এমপি মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।এসময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির বেনাপোল পৌর সভাপতি নাজিম উদ্দিন, সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান প্রমুখ। এছাড়া বেনাপোল ও শার্শার বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, মরহুম শাহাদত হোসেন বেনাপোল কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের একজন সদস্য ও দীর্ঘদিন এসোসিয়েশনের নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শক্তভাবে ইরানের পাশে নেই আরব বিশ্বের কোনো দেশ
শক্তভাবে ইরানের পাশে নেই আরব বিশ্বের কোনো দেশ

ইরান-ইসরায়েল সংঘাতে তেহরানের পক্ষে এখনও শক্তভাবে দাঁড়ায়নি আরব বিশ্বের কোনো দেশ। যুদ্ধক্ষেত্রে সরাসরি সহায়তা প্রদান তো দূরের কথা, কিছু দেশ Read more

ফাজিল পরীক্ষা শুরু, নকল-অনিয়মে জড়ালে কঠোর শাস্তি
ফাজিল পরীক্ষা শুরু, নকল-অনিয়মে জড়ালে কঠোর শাস্তি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে সারাদেশে ফাজিল (পাস) পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু Read more

বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ে জীববৈচিত্র্য সংকট ও পুনরুদ্ধারের উপায়
বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ে জীববৈচিত্র্য সংকট ও পুনরুদ্ধারের উপায়

এবছর পানিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদীর খসড়া তালিকা-২০২৫’ অনুযায়ী দেশের নদ-নদীর সংখ্যা ১২৯৪টি। তিব্বত, হিমালয়, মেঘালয় ও পার্বত্য চট্টগ্রামের Read more

সীতাকুণ্ডে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ
সীতাকুণ্ডে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়া ও ককটেল বিস্ফোরণ

সীতাকুণ্ডে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র মহড়া দিয়েছে একদল সন্ত্রাসী। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা এলাকার মাস্টারপাড়ায় Read more

ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত Read more

সিংড়ায় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন
সিংড়ায় ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন

নাটোর জেলার সিংড়া, গুরুদাসপুর ও নলডাঙ্গা উপজেলার আওতাধীন ভূমি অফিসসমূহে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন