রাজশাহীর বাঘায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট (এক প্রকার কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছে এক যুবক। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা পুন্ডলিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।ঘটনায় মৃত যুবকের নাম হামিদুল ইসলাম (৩৪)। তিনি একই গ্রামের মহররম আলী বড় ছেলে।থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে হামিদুল ইসলাম মাঠে কাজ করতে যান। খেতের জমির মধ্যে বুকে হাত দিয়ে বসে থাকতে দেখেন প্রতিবেশী ইয়াকুব আলী। সেখানে গেলে হামিদুল জানান, বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়েছেন তিনি। পরে ইয়াকুব আলী তার বাড়ির লোকজন জানালে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। তবে সেখানে পৌঁছানোর আগেই কাটাখালি পৌর এলাকায় পৌঁছালে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে প্রাথমিকভাবে গ্যাস ট্যাবলেট খাওয়ার কারণ জানা যায়নি।বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। অপমৃত্যুর মামলা দিয়ে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে গ্যাস ট্যাবলেট খেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
NV Casino App – Guide complet pour les joueurs français
NV Casino App – Guide complet pour les joueurs français

NV Casino App : guide pratique pour les joueurs français Installation et compatibilité de l'application NV Casino Le premier pas Read more

শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে গৃহবধূর টাকা হাতিয়ে নিল প্রতারক
শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে গৃহবধূর টাকা হাতিয়ে নিল প্রতারক

পাবনার চাটমোহরে শয়তানের নি:শ্বাস প্রয়োগ করে কৌশলে স্বর্ণা খাতুন নামের এক প্রতিবন্ধী গৃহবধূর নিকট থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে Read more

এবার একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া
এবার একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

এবার জাপানের সমুদ্রসীমায় ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে টোকিও। খবর রাশিয়ান নিউজ Read more

ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী
ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী

ভারতের আহমেদাবাদ বিমানবন্দরে ২৪৪ জন যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন বলে ধারণা করা Read more

৪ বছরে দক্ষিণ এশিয়ার ৩ দেশে গণরোষে ক্ষমতা বদল
৪ বছরে দক্ষিণ এশিয়ার ৩ দেশে গণরোষে ক্ষমতা বদল

মাত্র চার বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার তিন দেশে গণ-আন্দোলনের জেরে ক্ষমতা বদল হলো। কলম্বো ও ঢাকার পর এবার কাঠমাণ্ডুও দেখল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন