বড়দিন উপলক্ষে বিশ্বব্যাপী ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ লিও। তবে রাশিয়া স্পষ্টভাবে এই অনুরোধ প্রত্যাখ্যান করায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। খবর আল জাজিরার।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রোমের কাছে ক্যাস্টেল গ্যান্ডলফোতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি সকল শুভাকাঙ্ক্ষীর কাছে শান্তির দিনটিকে সম্মান করার জন্য আমার অনুরোধ পুনরায় ব্যক্ত করছি। অন্তত আমাদের ত্রাণকর্তার জন্ম উৎসবে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি।পোপ জানান, বড়দিনে রাশিয়ার যুদ্ধবিরতি প্রত্যাখ্যান সাম্প্রতিক সময়ে ‘বড় দুঃখ’ পাওয়ার কারণগুলোর মধ্যে একটি।রাশিয়া বারবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে, বলেছে যে এটা কেবল কিয়েভকে সামরিক সুবিধা দেবে।লিও বিশ্বব্যাপী সংঘাতের কথা উল্লেখ করে বলেন, আমি আশা করি তারা শুনবে এবং সমগ্র বিশ্বে ২৪ ঘণ্টা শান্তি বজায় থাকবে। পোপ লিও চলতি মাসের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছিলেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরগুনায় বিএনপি অফিসে হামলা, মামলায় আসামি রাখাইনসহ দলীয় নেতাকর্মীরা
বরগুনায় বিএনপি অফিসে হামলা, মামলায় আসামি রাখাইনসহ দলীয় নেতাকর্মীরা

বরগুনায় বিএনপির অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ মামলা, রাখাইনসহ বিএনপি নেতাকর্মী আসামিবরগুনার তালতলী উপজেলায় দুই বছর আগে বিএনপির কর্মসূচি চলাকালে হামলা, অফিস ভাঙচুর Read more

ঈদের দিনে আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনা, দাখিল পরীক্ষার্থী জিহাদের মৃত্যু
ঈদের দিনে আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনা, দাখিল পরীক্ষার্থী জিহাদের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতরের দিনে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জিহাদ শেখ (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার Read more

সাড়ে ৩ হাজার অভিযানে প্রায় তিন লাখ লিটার জ্বালানি উদ্ধার
সাড়ে ৩ হাজার অভিযানে প্রায় তিন লাখ লিটার জ্বালানি উদ্ধার

সারাদেশে অবৈধভাবে মজুত করা প্রায় ৩ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে এক Read more

ভূঞাপুরে লোকমান ফকিরকে স্মরণে বিশেষ দোয়া ও আলোচনা সভা
ভূঞাপুরে লোকমান ফকিরকে স্মরণে বিশেষ দোয়া ও আলোচনা সভা

টাঙ্গাইলের ভূঞাপুরের কৃতি সন্তান, একুশে পদক প্রাপ্ত,সংগীতজ্ঞ, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত কণ্ঠশিল্পী, শিক্ষানুরাগী ও সমাজসেবক লোকমান হোসেন ফকিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে Read more

বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি
বিখ্যাত ল্যুভর জাদুঘরে দিনদুপুরে চুরি

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ল্যুভর জাদুঘরে দিনে–দুপুরে চুরির ঘটনা ঘটেছে। মুখোশ পরা একদল চোর জানালা ভেঙে জাদুঘরে Read more

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেল-বিয়ারসহ ৩ জন গ্রেপ্তার
মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেল-বিয়ারসহ ৩ জন গ্রেপ্তার

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ককটেল, বিয়ার ও দেশীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন