জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৮৮ কোটি ৭ লাখ টাকা। মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্প অনুমোদন করা হয়।প্রকল্পগুলোর ব্যয়ের মধ্যে ৫৩ কোটি ২ লাখ টাকা আসবে ঋণ হিসেবে, ৫০ কোটি টাকা দেবে সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজেদের তহবিল থেকে। বাকি অর্থ সরকারি কোষাগার থেকে ব্যয় করা হবে।অনুমোদিত ১৩ প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৩টি, সংশোধিত প্রকল্প ৭টি এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বাড়ানো হয়েছে আরও ৩টি প্রকল্পের।অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে–- কৃষি মন্ত্রণালয়: ‘পিআরও-অ্যাক্ট বাংলাদেশ: রেজিলিয়েন্স স্ট্রেন্থেনিং থ্রু এগ্রি-ফুড সিস্টেমস ট্রান্সফর্মেশন ইন কক্সেস বাজার’ প্রকল্প।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়:- ‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (প্রস্তাবিত ৩য় সংশোধন)’।পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (৩টি):- ‘খুলনা বিভাগ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধন)’।- ‘জামালপুর শহরের নগর স্থাপত্যের পুনঃসংস্কার ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন প্রকল্প (৩য় সংশোধিত)’।- ‘গাজীপুর সিটি কর্পোরেশনের ০১ থেকে ০৫ নং জোনের অভ্যন্তরীণ রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ (৩য় সংশোধিত)’।গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়:- ‘উত্তরা লেক উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্প।পররাষ্ট্র মন্ত্রণালয়:- ‘অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ’ প্রকল্প।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়:- ‘কিশোরগঞ্জ (বিন্নাটি)-পাকুন্দিয়া-মির্জাপুর টোক জেলা মহাসড়ককে যথাযথমানে উন্নীতকরণ (১ম সংশোধিত)’ প্রকল্প।শিল্প মন্ত্রণালয়: – ‘বিএসটিআই এর পদার্থ (ফিজিক্যাল) ও রসায়ন (কেমিক্যাল) পরীক্ষণ ল্যাবরেটরির সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্প।- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়: ‘ঘোড়াশাল ৩য় ইউনিট রি-পাওয়ারিং প্রকল্প (২য় সংশোধিত)’।- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: ‘মানসিক হাসপাতাল, পাবনা-কে আন্তর্জাতিক মানসম্পন্ন মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর’ প্রকল্প।-রেলপথ মন্ত্রণালয় (২টি):- ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (৪র্থ সংশোধিত)’ প্রকল্প।- ‘বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল লেভেল ক্রসিং গেইটসমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন (৫ম সংশোধিত)’ প্রকল্প।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় আইনজীবী হত্যা: সাবেক এমপি বাহার ও মেয়র সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট
কুমিল্লায় আইনজীবী হত্যা: সাবেক এমপি বাহার ও মেয়র সূচনাসহ ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লায় আলোচিত আইনজীবী আবুল কালাম আজাদ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা Read more

রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!
রামদা নিয়ে ঘোরার প্রতিবাদ করায় মধ্যরাতে বোমা নিক্ষেপ!

নারায়ণগঞ্জের ফতুল্লায় রামদা নিয়ে প্রকাশ্যে ঘোরার প্রতিবাদ করায় গভীর রাতে এক বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে৷ তবে অল্পের জন্য প্রাণহানি Read more

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক গুরুতর আহত
সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক গুরুতর আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে রকি আলম (২৮) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত Read more

১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

দুইটি গুম ও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২১ Read more

স্বর্ণের দামে আবারও রেকর্ড, ভরি কত?
স্বর্ণের দামে আবারও রেকর্ড, ভরি কত?

২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৬ হাজার ৮৩৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক Read more

লালমনিরহাটে গাঁজাসহ জামাই শ্বশুর গ্রেফতার
লালমনিরহাটে গাঁজাসহ জামাই শ্বশুর গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক সাবেক ইউপি সদস্য এবং তার জামাতাকে গ্রেফতার করেছে পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন