কিশোরগঞ্জে অসাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ফ্রীজে পচা মাংস সংরক্ষণসহ নানা অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশুদ্ধ খাদ্য আদালত কিশোরগঞ্জ সদর উপজেলার নতুন জেলাখানার মোড় এলাকার ভাই ভাই হোটেলকে অসাস্থ্যকর পরিবেশে খাদ্য উতপাদন এবং ফ্রীজে পচা মাংস সংরক্ষণের দায়ে ২ লাখ টাকা, একই উপজেলার রশিদাবাদ ইউনিয়নে নিউ ঢাকা ফুড প্রোডাক্টস ও কিশোর ফুড প্রোডাক্টসকে অসাস্থ্যকর পরিবেশে খাদ্য উতপাদন ও অন্যান্য অপারাধে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।ভাই ভাই হোটেল মালিক মো. আহাদ মিয়ার ছেলে মাহবুব বলেন, আমাদের হোটেলে আজকের অভিযানে যে জরিমানা করা হয়েছে তা অযুক্তিক। এটা জুলুম, এটা পাওয়ার ক্ষমতার একটা জুলুম করা হয়েছে আমাদের উপরে। পরকালে এটার জবাব আল্লার কাছে দিবেনে। এই দুনিয়াতে না হয় পাওয়া খাটাইছে।এ সময় জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন। এসব অভিযানে পুলিশ, র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগীতা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘চাপ আসায়’ তদন্ত ছাড়াই সাংবাদিকের বিরুদ্ধে মামলা রেকর্ড পুলিশের!
‘চাপ আসায়’ তদন্ত ছাড়াই সাংবাদিকের বিরুদ্ধে মামলা রেকর্ড পুলিশের!

বরিশালের গৌরনদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের দ্বন্দ্বের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা  চাঁদাবাজি মামলার আসামি হয়েছেন প্রেসক্লাবের Read more

আজ ১৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

এএফসি অনূর্ধ্ব-২৩: ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-২৩: ভিয়েতনামের কাছে হার বাংলাদেশের

সাতবারের মতো এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে নেমেছে বাংলাদেশ। আগের ছয়বার কখনও মূল পর্বে উঠতে না পারা লাল-সবুজের দলের Read more

গরমে মাস্ক পরতে নারাজ মেট্রোরেল যাত্রীরা, মানছেন না নির্দেশনা
গরমে মাস্ক পরতে নারাজ মেট্রোরেল যাত্রীরা, মানছেন না নির্দেশনা

করোনার সংক্রমণ এড়াতে যাত্রীদের মাস্ক পরার নির্দেশনা দিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে মেট্রোরেল কর্তৃপক্ষের এই অনুরোধ মানছেন Read more

মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ

কারিগরি ত্রুটির কারণে কারওয়ান বাজার থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (২৯ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটে Read more

ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের
ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ৭ কলেজের শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত থাকা সরকারি ৭ কলেজের অধিভুক্তি বাতিল এবং এই ৭টি কলেজ নিয়ে আলাদা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন