লক্ষ্মীপুরের রায়পুরে তীব্র শীতে জনজীবনে নেমে এসেছে অস্বাভাবিক পরিস্থিতি। ঠিক সেই সময়ে দুস্থ ও অসহায় ভাসমান জেলেদের পাশে দাঁড়ালেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান কাউছার।গতকাল ৫ জানুয়ারি, সোমবার মধ্যরাতে রায়পুর উপজেলার ২ নম্বর উত্তর চরবংশী ইউনিয়নের পুরান বেরীর চান্দার খালসংলগ্ন মেঘনা নদী এলাকায় নৌকায় ভাসমান প্রায় ৪০টি অসহায় দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।তথ্য অনুযায়ী, রায়পুর উপজেলার চান্দার খালের এই এলাকাটি মূলত মেঘনা নদীর তীরে অবস্থিত একটি নৌকাভিত্তিক জনপদ। এখানকার অনেক পরিবার বছরের পর বছর ধরে নৌকায় বসবাস করে জীবিকা নির্বাহ করে আসছে, যা প্রায় ৫০ বছরেরও বেশি সময়ের ইতিহাস বহন করে। কেউ কেউ নদীতে মাছ ধরে, কেউ নৌকা চালিয়ে কিংবা দিনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করেন।স্থায়ী ঘরবাড়ি না থাকায় শীত মৌসুমে এসব পরিবারকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে রাতের বেলায় খোলা আকাশের নিচে কিংবা নৌকার ভেতরে শীত নিবারণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিশু, নারী ও বৃদ্ধরা মারাত্মক ঝুঁকির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন।বিষয়টি বিবেচনায় নিয়ে গভীর রাতেই সরাসরি ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার। নৌকায় করে একে একে ভাসমান পরিবারগুলোর কাছে পৌঁছে তিনি নিজ হাতে কম্বল তুলে দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী মিস সাথী আক্তার এবং তাঁদের সন্তান। পরিবারসহ এমন মানবিক উদ্যোগ গ্রহণে স্থানীয়রা ব্যাপক প্রশংসা ও দোয়া করেন।কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভাসমান মানুষজন। ১৪ বছর বয়সী রায়হান বলেন, “সারারাত খুব ঠান্ডা লাগে। গায়ে কিছু থাকে না। আজ কম্বল পাইছি, এখন আর এত ঠান্ডা লাগবে না।”একজন ভাসমান বাসিন্দা সফি সরদার বলেন, “আমরা গরিব মানুষ, নৌকায় থাকি। শীতে খুব কষ্ট হয়। এই শীতের রাতে স্যার নিজে নৌকায় এসে কম্বল দিয়েছেন—এটা আমরা কোনোদিন ভুলব না।”এক নারী ভাসমান বাসিন্দা চবুরা খাতুন বলেন, “বাচ্চা নিয়ে রাতে কষ্টে থাকি। শীতের সময় আল্লাহই জানে কেমন কষ্ট হয়। আজ কম্বল পাইছি, মনে অনেক শান্তি লাগতেছে।”এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান কাউছার বলেন, “শীত মৌসুমে সমাজের সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষদের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। যারা নৌকায় বা নদীর পাড়ে বসবাস করেন, তাদের কষ্ট অনেক বেশি। এই সহায়তা কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।”স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, প্রশাসনের এমন উদ্যোগ শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুক্তিপণ ছাড়াই অপহৃত ব্যক্তিকে ফিরিয়ে আনলো সেনাবাহিনী
মুক্তিপণ ছাড়াই অপহৃত ব্যক্তিকে ফিরিয়ে আনলো সেনাবাহিনী

রাতের অন্ধকারে মোবাইল ফোনের এক কল, তারপর নিখোঁজ একটি মানুষ। সেই মানুষের মুক্তিপণ দাবির জন্য গোটা এলাকায় থমথমে সন্ত্রাস ছড়িয়ে Read more

ব্রিটেনে দেউলিয়া হওয়ার পথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ কোম্পানি
ব্রিটেনে দেউলিয়া হওয়ার পথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ কোম্পানি

যুক্তরাজ্যে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিনটি কোম্পানির দায়িত্ব নিয়েছে আর্থিক সংস্থা গ্রান্ট থর্নটনের সহযোগী প্রতিষ্ঠান।সংবাদমাধ্যম বিসনাউ Read more

প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা
প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে যা বললেন উপদেষ্টা

প্রাথমিক শিক্ষকদের আন্দোলন এবং ১১তম গ্রেড নিয়ে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, বেতন কমিশন বিষয়টি নির্ধারণ করবে। তিনি জানান, Read more

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির চোখরাঙানি
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বৃষ্টির চোখরাঙানি

সিরিজ নির্ধারণী ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে মাঠে নামবে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে Read more

দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি
দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন দাবি

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অষ্টমী, নবমী ও দশমী–এই তিন দিন সরকারি ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। একইসঙ্গে তারা পূজার Read more

ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগ, রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া
ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগ, রাজনৈতিক নেতাদের প্রতিক্রিয়া

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকার কারওয়ানবাজারে অবস্থিত প্রথম আলোর চারতলা ভাবনটি পুরোপুরি পুড়িয়ে দেওয়া হয়েছে। কিছু জায়গা থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন